সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাসপোর্টের ক্ষেত্রে এবার থেকে বাবার নাম আর বাধ্যতামূলক নয়৷ পাসপোর্ট সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে এই কথা জানাল দিল্লি হাই কোর্ট৷ বিশেষ ক্ষেত্রগুলিতে মায়ের নামই অভিভাবক হিসেবে গ্রহণযোগ্য হবে বলে এদিন জানিয়ে দিল আদালত৷
জনৈক শালু নিগমের লিখিত পিটিশনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট৷ ডিভোর্সের পর একাই নিজের মেয়েকে বড় করেছেন শালু৷ স্বামী কোনও দায়িত্ব পালন করেননি৷ তাই মেয়ের পাসপোর্টের ক্ষেত্রে কেন বাবার নাম দিতেই হবে? এই নিয়ে প্রশ্ন তোলেন শালু৷
শালুর প্রশ্ন বৈধ বলে এদিন জানায় দিল্লি হাই কোর্ট৷ স্থানীয় পাসপোর্ট অফিসকে নির্দেশ দেওয়া হয় অভিভাবকের নাম হিসেবে শুধু শালুর নামই গ্রাহ্য করতে৷ আদালত এও জানায়, বর্তমান পরিস্থিতিতে সিঙ্গল অভিভাবকদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে৷ তাই পাসপোর্ট সংক্রান্ত এই ধরণের মামলা গুরুত্ব সহকারে দেখা উচিত৷
সর্বশেষ খবর
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়
-
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর