সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ কেজি গাঁজা (Ganja) খেয়ে গেল ইঁদুরে। এর ফলেই জেলমুক্ত হলেন অভিযুক্ত দুই ব্যক্তি। আজব কাণ্ড চেন্নাইয়ের (Chennai)। গাঁজার ব্যবসা তথা পাচারে অভিযুক্ত হয়েছিলেন ওই দু’জন। যদিও ইঁদুর গাঁজা খেয়ে ফেলায় আদালতে প্রমাণই দাখিল করতে পারেনি পুলিশ। এর ফলেই তাঁদের শর্তহীন মুক্তি দিলেন বিচারক।
মামলার সূত্রপাত ২০২০ সালে। ওই বছরই ২২ কেজি গাঁজা সমেত মেরিনা পুলিশের হাতে ধরা পড়েছিলেন রাজাগোপাল এবং নাগেশ্বরা রাও। গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তদের জেল হেফাজত হয়। সম্প্রতি মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। যদিও এনডিপিএস আদালতে সব মিলিয়ে মোটে ১০০ গ্রাম গাঁজা জমা দেন পুলিশ আধিকারিকরা। তার মধ্যে ৫০ গ্রাম অভিযুক্তদের কাছে ছিল। বাকি ৫০ গ্রাম ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
[আরও পড়ুন: সৃজিতের ছবিতে ডবল ধামাকা, জুটি বেঁধে গান গাইলেন অরিজিৎ সিং ও সোনু নিগম]
কিন্তু বিচারক প্রশ্ন করেন, বাজেয়াপ্ত হওয়া বাকি ২১.৯ কেজি গাঁজা কোথায় গেল? আজব উত্তর দেন তদন্তকারী পুলিশকর্মীরা। তাঁরা জানান, ওই গাঁজা মালখানায় জমা রাখা হয়েছিল। সেখানে ইঁদুরের ব্যাপক উপদ্রব। ইঁদুরে সেই গাঁজা খেয়ে গেছে। এর পরেই প্রমাণের অভাবে দুই অভিযুক্তকে বেকসুর খালস ঘোষণা করেন বিচারক।
[আরও পড়ুন: ভয়ংকর দুর্ঘটনার কবলে প্রবীণ কুমার! দুমড়েমুচড়ে গেল প্রাক্তন পেসারের গাড়ি]
সর্বশেষ খবর
-
‘আমার বায়ুমণ্ডল…’, জন্মদিনে শ্রীময়ীকে আদুরে শুভেচ্ছা জানিয়েও কেন সতর্ক করলেন কাঞ্চন?
-
বিশ্বকাপে ব্যর্থতাতেও নেতৃত্বে হরমনই, অলিম্পিকের ছক কষে ঘোষিত এশিয়াডে ভারতের মহিলা দল!
-
রক্ষাকবচ মামলায় হাই কোর্টে ধাক্কা অভিষেকের ‘বেপাত্তা’ আপ্তসহায়কের, খারিজ জরুরি শুনানির আর্জি
-
বুধবার থেকেই রাজ্যে চালু জি রাম জি, কারা সুবিধা পাবেন? মোট খরচ কত?
-
মুম্বইয়ে স্কুলের বাসের উপর ভেঙে পড়ল গাছ, মৃত্যু এক পড়ুয়ার, হাসপাতালে গুরুতর আহত ৫