সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে অস্ত্র পাচার করতে পাকিস্তানের অস্ত্র ব্যবসায়ী ও স্মাগলাররা এবার এক অভিনব পদক্ষেপ করেছে। এতদিন চোরাগোপ্তা সড়ক বা জলপথে এ দেশে বেআইনি অস্ত্র পাঠানোর চেষ্টা করত ইসলামাবাদ। কিন্তু উরি হামলার পর সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারি ব্যবস্থা আঁটসাঁট হওয়ায় ওই পথে এখন আর অস্ত্র পাঠানো যাচ্ছে না ভারতে। তাই এবার প্রযুক্তিকে হাতিয়ার করে এক অভিনব পন্থায় অস্ত্র পাঠিয়ে দেশকে অশান্ত করতে চাইছে পাকিস্তান।
কিন্তু কী পন্থা গ্রহণ করেছে পাক অস্ত্র ব্যবসায়ী ও পাচারকারীরা? কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, ড্রোন ও প্যারাগ্লাইডার নামিয়ে ভারতে অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান। একসঙ্গে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই রিপোর্ট জমা দিয়েছে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তরকে। এর পাশাপাশি, সীমান্ত লাগোয়া পাঞ্জাবে নতুন করে নাশকতার ষড়যন্ত্র করছে পাক জঙ্গিরা, সতর্ক করেছেন গোয়েন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দাদের এই বিশেষ টিমে রয়েছেন ভারতীয় সেনা, বিএসএফ, পাঞ্জাব পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা। কীভাবে কাজ করছে পাকিস্তানের এই চক্র?
[প্রতিবাদ সভায় তৃণমূলের বিরুদ্ধে জোরাল আক্রমণ বিজেপি নেতাদের]
গোয়েন্দারা বলছেন, পাকিস্তান থেকে ড্রোন ও প্যারাগ্লাইডারদের সঙ্গে অগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বেঁধে ফেলে দেওয়া হচ্ছে ভারতীয় সীমানার ভিতর। পরে ভারতে নিযুক্ত পাক চর ও জঙ্গিরা ‘জিপিএস কোঅর্ডিনেটস’ মিলিয়ে ওই সব বেআইনি অস্ত্রশস্ত্র, বিস্ফোরক খুঁজে আনছে। একই উপায়ে ভারতে আসছে বিপুল পরিমাণ ড্রাগ। শুধু অমৃতসরেই সাম্প্রতিক সময়ে ৩৬টি পাক ড্রোন উড়তে দেখা গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই সঙ্গে শিখ জঙ্গি ও পাক জঙ্গিদের একাধিকবার গোপনে বৈঠক করারও খবর রয়েছে তাঁদের কাছে।
সীমান্ত লাগোয়া এলাকায় নিরাপত্তা আধিকারিকদের সুন্দরী মহিলা, অর্থের লোভ দেখিয়ে দলে টানার চেষ্টা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে চলছে নিয়ন্ত্রণরেখার দু’পারে গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদান। যাবতীয় তথ্য একত্রীকরণ করে এবার জঙ্গিদের পালটা মত দিতে ঘুঁটি সাজাচ্ছে কেন্দ্রও। একাধিক গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীকে একসঙ্গে বিশেষ টিম গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই বিশেষ টিমই এবার জঙ্গিদের নাশকতা রুখতে কড়া পদক্ষেপ করবে। প্রয়োজনে ফের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে, ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।
[নির্মম অত্যাচার, পুলিশের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নির্দোষ কন্ডাক্টরের]
সর্বশেষ খবর
-
‘ছেড়ে দিন প্লিজ’, ছাত্রীর আকুতি সত্ত্বেও কোচিং থেকে ফেরার পথে শ্লীলতাহানি, সঙ্গীকেও হেনস্তা
-
সীমান্ত পেরিয়ে শত্রুকে শেষ করবে ‘কাল’, পোখরানে পরীক্ষায় পাশ অত্যাধুনিক স্বদেশী ড্রোন
-
দু’মাসে দ্বিতীয়বার! আগস্টে ২০০ কর্মীর পর ফের ছাঁটাইয়ের পথে অ্যাপল, নেপথ্যে এআই?
-
১০ হাজার টাকা দিলেই পাসপোর্ট! ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ২ সিভিক ভলান্টিয়ার
-
হাউথিদের উপর হামলায় প্রস্তুত ছিল আমেরিকা! সৌদিকে সংকটে ফেলে কেন ‘ইউ টার্ন’ ট্রাম্পের?