সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে বিনা প্ররোচনায় সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি বর্ষণ করে চলেছে পাক
সেনা। লক্ষ্য হয় ভারতীয় সেনার পোস্ট কিংবা সীমান্তবর্তী গ্রামগুলি। এর পালটাও দিয়েছে ভারতীয় জওয়ানরা। কিন্তু এবার নিজে থেকেই সেই
সংঘর্ষবিরতি চুক্তি বন্ধের আবেদন জানাল পাকিস্তান। সূত্রের খবর, সীমান্তে যাতে আর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন না করা হয় সেজন্য বিদেশমন্ত্রী
সুষমা স্বরাজকে চিঠি লিখেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ।
[পরবর্তী প্রজন্মের হাতে কংগ্রেস, সভাপতি পদে রাহুলের মনোনয়ন]
গত সাত বছরের তুলনায়, চলতি বছরে সবচেয়ে বেশিবার বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় পোস্ট কিংবা সীমান্তবর্তী
গ্রামগুলি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক জওয়ানরা। তবে জানা গিয়েছে, সুষমাকে লেখা চিঠিতে পাক বিদেশমন্ত্রী আরজি জানিয়েছেন, দু’দেশের
সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করা বন্ধ করতে হবে দু’দেশকেই। কারণ এর ফলে সীমান্তে প্রাণ হারাচ্ছেন দু’দেশের
সাধারণ মানুষরাও। যদিও চিঠিতে তিনি পুরো দোষটাই ভারতের ঘাড়ে ঠেলে দিয়ে জানিয়েছেন, প্রত্যেকবার বিনা প্ররোচনায় ভারতীয় সেনা
গোলাবর্ষণ করে। যার পালটা দিতেই গুলি চালায় পাকিস্তান। এমনকী তথ্যও তুলে ধরেছেন তিনি। বলেছেন, চলতি বছরে ভারতীয় জওয়ানরা
নাকি ১৩০০-রও বেশি সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে এবং যার জেরে মারা গিয়েছেন ৫২ জন পাক নাগরিক। অবশ্য এখনও চিঠির
কোনওরকম উত্তর দেওয়া হয়নি বিদেশমন্ত্রীর পক্ষ থেকে। যদিও সূত্রের খবর, এই চিঠিতে দোষারোপ সহজে হজম করবে না নয়াদিল্লি। কারণ
স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া নথি অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্ত এবং লাইন অব কন্ট্রোল মিলিয়ে চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিনা প্ররোচনাতেই ৭২৪
বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। যার জেরে মারা গিয়েছেন ২ জন ভারতীয় নাগরিক এবং ১৭ জন জওয়ান।
[ফের শিরোনামে Freedom 251, মার্চেই হ্যান্ডসেট ডেলিভারির প্রতিশ্রুতি]
বর্তমানে দু’দেশের সম্পর্ক আরও উত্তপ্ত আকার ধারণ করেছে। কারণ একদিকে, নিজেদের মাটিতে লাগাতার সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে পাকিস্তান। অপরদিকে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের দিকে বারেবারেই মিথ্যে অভিযোগ আনছে। এমনকী কয়েকদিন আগে কুখ্যাত জামাত নেতা
এবং মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে গৃহবন্দি দশা থেকে মুক্তি দিয়েছিল তাঁরা। পরে অবশ্য চাপে পড়ে ফের হাফিজকে আটক করা
হয়। এছাড়া ইরান থেকে প্রাক্তন নৌ-সেনা অফিসার কুলভূষণ যাদবকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্যও ইসলামাবাদের উপর ক্ষুব্ধ নয়াদিল্লি।
এখন দেখার আগামী দিনে এই চিঠির কী উত্তর দেন সুষমা স্বরাজ।
[প্রকাশ্যে হিজাব পরে উদ্দাম নাচ তিন তরুণীর, নেটদুনিয়ায় নিন্দার ঝড়]
সর্বশেষ খবর
-
লালবাগচা রাজার দর্শনে ঘেমে নেয়ে একশা শাহরুখ, কার ওড়নায় ঘাম মুছলেন? ভাইরাল ভিডিও
-
মাত্র ২৯-এই শেষ! রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু কলকাতার ময়দান মাতানো ফুটবলারের
-
পুজোর মাঝেও ভোট, রাজ্যের কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে নির্বাচন কবে?
-
মন্দারমণিতে উত্তাল সমুদ্রে স্নান, তলিয়ে মৃত্যু নাবালক-সহ ২, নিখোঁজ আরও এক
-
৩৫০ কোটির ক্লাবে প্রবেশের আগে ‘হনুমান অংশ’-এর শাহী সাক্ষাৎ, কী আলোচনা হল বৈঠকে?