Narendra Modi

‘আমি মর্মাহত, পাশে আছে ভারত’, কানাডার স্কুলে বন্দুকবাজের হামলায় শোকপ্রকাশ মোদির

বুধবার সকালে কানাডার স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ১০ জনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৮:৫১

options
link
‘আমি মর্মাহত, পাশে আছে ভারত’, কানাডার স্কুলে বন্দুকবাজের হামলায় শোকপ্রকাশ মোদির

বুধবার সকালে কানাডার স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ১০ জনের। ‘ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় মর্মাহত’, শোকপ্রকাশ করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খারাপ সময়ে কানাডার মানুষের পাশে আছে ভারত আছে, আশ্বস্ত করলেন মোদি।

Advertisement

সোশাল মিডিয়া পোস্টে মোদি লিখেছেন, “কানাডায় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গভীর শোকের এই মুহূর্তে ভারত কানাডার জনগণের পাশে আছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, বুধবার সকালেই ক্লাস চলাকালীন কানাডার টাম্বলার রিজ এলাকার একটি স্কুলে ঢুকে পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় এক আততায়ী। এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ২৫ জন। পুলিশের জবাবি হামলায় আততায়ীর মৃত্যু হয়েছে।

Advertisement

তবে কে বা কারা কী উদ্দেশে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, পালটা জবাবে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। তবে এই হামলার নেপথ্যে দ্বিতীয় কোনও ব্যক্তি যুক্ত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.