Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Epstein files

‘আমাকে দিয়ে ওদের কাজ হত না’, এপস্টেইন ফাইলে নাম থাকা নিয়ে রাহুলকে পালটা হরদীপের

Hardeep Puri: এপস্টেইন সংক্রান্ত প্রকাশিত নথিতে সে সময়কালের কথা বলা হয়েছে সেই সময় হরদীপ কোনও সরকারি পদে ছিলেন না। তিনি নিউ ইয়র্কের একটি সংস্থায় কর্মরত ছিলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৯:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৯:০০

options
link
‘আমাকে দিয়ে ওদের কাজ হত না’, এপস্টেইন ফাইলে নাম থাকা নিয়ে রাহুলকে পালটা হরদীপের zoom
এপস্টেইন সংক্রান্ত বেশ কিছু নথি এবং ইমেল প্রকাশ্যে এসেছে। এখানেই হরদীপের নাম উঠে এসেছে। ফাইল ছবি।

এপস্টেইন ফাইলে রয়েছে তাঁর নাম! বিস্ফোরক অভিযোগে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাত্র একবার তিনি ইমেল পাঠিয়েছেন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে। কুখ্যাত ফাইলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর নাম জড়ানো নিয়ে সুর চড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই অভিযোগের পালটা দিয়ে দীর্ঘ বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

গত ৩০ জানুয়ারি এপস্টেইন সংক্রান্ত বেশ কিছু নথি এবং ইমেল প্রকাশ্যে এসেছে। এখানেই হরদীপের নাম উঠে এসেছে। প্রকাশিত নথি অনুযায়ী, ২০১৪ সালের জুন মাস থেকে ২০১৭ পর্যন্ত অর্থাৎ প্রায় তিন বছর যৌন অপরাধীর সঙ্গে যোগাযোগ ছিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর। বিস্ফোরক এই অভিযোগ নিয়ে সংসদেই সরব হয়েছিলেন রাহুল। তাঁকে পালটা দিয়ে পুরীর তোপ, যৌন অপরাধীর সঙ্গে যোগাযোগ থাকলেই কেউ একই অপরাধে দোষী হয়ে যায় না।

Advertisement

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরী আরও বলেন, “৩০ লক্ষ ইমেলের মধ্যে তিন থেকে চারবার আমার নাম রয়েছে। আমি এপস্টেইনকে একবার ইমেল পাঠিয়েছিলাম। বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে কয়েকবার সাক্ষাৎ হয়েছিল এপস্টেইনের সঙ্গে। তাঁর বিরুদ্ধে যা অভিযোগ, সেটার সঙ্গে আমার কোনও যোগ নেই। এপস্টেইনের কার্যকলাপেও আমার কোনও আগ্রহ নেই। ওরা স্পষ্ট জানিয়েছিল, আমাকে দিয়ে ওদের কাজ হবে না।”

এপস্টেইন সংক্রান্ত ফাইলে জানা গিয়েছে, এপস্টেইন-হরদীপের ইমেলে রয়েছে দু’পক্ষের মধ্যে বৈঠকের সময়সূচি, ভারতে ব্যবসার সুযোগ ইত্যাদি বিষয়। এপস্টেইন সংক্রান্ত প্রকাশিত নথিতে সে সময়কালের কথা বলা হয়েছে সেই সময় হরদীপ কোনও সরকারি পদে ছিলেন না। তিনি নিউ ইয়র্কের একটি সংস্থায় কর্মরত ছিলেন। ২০১৪ সালে হরদীপ বিজেপিতে যোগ দেন এবং ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় স্থান পান। তবে প্রথম থেকেই এপস্টেইনের সঙ্গে যোগাযোগ নিয়ে কোনও লুকোছাপা করেননি হরদীপ। আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। সঙ্গে তোপ দাগলেন রাহুল গান্ধীকেও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.