সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার সংসদে ভাষণ দিতে ওঠেন নরেন্দ্র মোদি৷ এবং কাকতালীয় ভাবে এদিনই জরুরি অবস্থা জারির ৪৪তম বার্ষিকী৷ ফলে কোনওভাবেই সুযোগ নষ্ট করলেন না প্রধানমন্ত্রী৷ বাগে পেয়ে জরুরি অবস্থা জারি নিয়ে কংগ্রেসকে একহাত নিলেন নরেন্দ্র মোদি৷ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমালোচনার করে জানালেন, কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য একজন দেশের হৃদয়কে চূর্ণ করেছিলেন৷ দেশের মানুষের সঙ্গে ক্ষমার অযোগ্য অন্যায় করা হয়েছিল৷ এই দাগ কোনওদিন মোছা যাবে না৷
[ আরও পড়ুন: শিশুমৃত্যুর প্রতিবাদের মাশুল! বিহারে এফআইআর দায়ের ৩৯ জন সন্তানহারার বিরুদ্ধে]
সোমবারের ভাষণে দলের শাসনকালে দেশের একাধিক উন্নয়মমূলক কাজের খতিয়ান তুলে ধরে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি৷ এদিন তারও পালটা দেন প্রধানমন্ত্রী৷ বহরমপুরের সাংসদের বক্তব্য উল্লেখ করে নরেন্দ্র মোদি কটাক্ষের সুরে জানান, অধীর চৌধুরি কংগ্রেসের অনেক সাফল্য তুলে ধরেছেন৷ কিন্তু জরুরি অবস্থার প্রসঙ্গ উল্লেখ করতে ভুলে গিয়েছেন৷ সংসদের জবাবি ভাষণে মোদি বলেন, ‘‘কারা জরুরি অবস্থা জারি করেছিল? কারা সংবিধানকে পদদলিত করেছিল? কারা সংবাদমাধ্যম এবং দেশের আইন ব্যবস্থার কণ্ঠরোধ করেছিল? ওই অন্ধকারাচ্ছন্ন দিনগুলি দেশের মানুষ ভুলতে পারবে না৷ কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য ২৫ জুন রাতে দেশের হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করা হয়েছিল৷’’
[ আরও পড়ুন: মহিলার মোবাইল চুরি সরকারি ক্লার্কের! ভাইরাল বেধড়ক মারের ভিডিও ]
এখানেই শেষ নয়, বিরোধীরা মোদি সরকারের বিরুদ্ধে ‘সুপার এমার্জেন্সি’ জারির যে অভিযোগ করছে, এদিন সেই সামালোচনারও জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানান, ‘‘জরুরি অবস্থার মতো এই সরকার কোনও সাধারণ মানুষকে কারাবন্দি করে না৷ গণতন্ত্রকে মর্যাদা দিয়েছে সরকার৷ আইনানুযায়ী দোষীরা শাস্তি পেয়েছে৷’’
PM Modi in Lok Sabha: Sardar Sarovar Dam was the brainchild of Sardar Patel. But, work on this dam was constantly delayed. As Chief Minister of Gujarat, I had to sit on a fast for this project. After NDA came to power, the work speed increased and it is benefiting many people pic.twitter.com/OLkSIv3OY3
— ANI (@ANI) June 25, 2019
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের