সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই রাম মন্দির নির্মাণের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোদি স্পষ্ট ভাষায় জানালেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাম মন্দির নির্মাণের জন্য কোনও অর্ডিন্যান্স আনার কথা ভাবছে না কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি, তিনি মন্দির নির্মাণে প্রধান বাধা হিসাবে কাঠগড়ায় তুললেন কংগ্রেসকে৷
[কতটা গভীরে আইএস-এর শিকড়? জানতে ফের তল্লাশি NIA-এর]
মঙ্গলবারের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘ইস্তেহারে বিজেপি আগেই বলেছিল যে, সংবিধানের আওতায় থেকে আমরা এই বিষয়ে সমাধানসূত্র বের করব৷ তাই আগে আইনি প্রক্রিয়া শেষ হোক৷ তারপর সেই প্রক্রিয়া শেষে সরকার হিসাবে আমাদের যা কর্তব্য পালন করা উচিত, আমরা সেই কর্তব্য পালন করতে প্রস্তুত৷’’ এমনকী, এখনও রাম মন্দির তৈরি না হওয়ার জন্য তিনি দোষারোপ করেন কংগ্রেসকে৷ প্রধানমন্ত্রী অভিযোগ করেন, মন্দির নির্মাণের শুনানিতে শীর্ষ আদালতে বারবার বাধার সৃষ্টি করছেন কংগ্রেসের আইনজীবীরা৷ তাই পিছিয়ে যাচ্ছে মন্দির নির্মাণের কাজ৷
[বছরের প্রথম দিনেও অশান্ত কাশ্মীর, সীমান্তে হামলা পাকিস্তানের]
প্রসঙ্গত, এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে অযোধ্যা মামলা৷ কিন্তু বিতর্কিত ওই জমিতে মন্দির নির্মাণের দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে আরএসএস, বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ তাঁদের দাবি, অর্ডিন্যান্স এনে রাম মন্দির গড়ার পথ প্রশস্ত করতে হবে মোদি-শাহদের৷ তা না হলে বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছে সংগঠনগুলি৷ স্পষ্ট ভাষায় আরএসএস জানিয়েছে, প্রয়োজনে ১৯৯২-এর মতো আন্দোলনে যাবে তাঁরা। এমনকী, মন্দির ইস্যুতে দলের অন্দরেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর নির্ভরযোগ্য সেনাপতি অমিত শাহকে৷
PM Modi makes it clear that Ordinance on Ram Temple can be considered only after legal process gets over
Read @ANI Story by Smita Prakash | https://t.co/KP9CfvHUlZ pic.twitter.com/VjKWkNZlXo
— ANI Digital (@ani_digital) January 1, 2019
সর্বশেষ খবর
-
সতীর্থদের সমালোচনা করা বিতর্কিত পোস্টে ‘লাইক’, জাতীয় দলের সঙ্গে আরও দূরত্ব বাড়ছে রোনাল্ডোর?
-
ডিজে বিটে রাশ, ঢাকের বোলেই আগমনির মেজাজ শহরে! বাড়তি বায়নায় ঢাকির ঘরে ‘আলো’
-
বিরাটির পর দত্তপুকুর, সিপিএমের একের পর এক কার্যালয়ে আগুন! ব্যাপক উত্তেজনা
-
‘সারথি’ প্রকল্পের সাইকেল তৈরি হবে আসানসোলেই! অগ্নিমিত্রার কথায় আশার আলো জেলায়
-
পুজোর আগে ঝকঝকে তকতকে করে তুলুন বাড়িঘর, এই ৫ জাপানি অভ্যাসেই ভোল বদলে যাবে