পকসো আইন লঙ্ঘনের অভিযোগ। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ছড়িয়ে পড়েছে শিশু নিগ্রহের কনটেন্ট। বিষয়টি নিয়ে এবার নরেন্দ্র মোদি সরকারের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। আগামী ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং আইন ও বিচার মন্ত্রককে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুন:
মামলাকারী তাঁর আবেদনে অভিযোগ করেছেন, শিশু নিগ্রহের ছবি বা ভিডিও নজরে এলেও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি অনেক ক্ষেত্রেই পুলিশ বা পুলিশের সংশ্লিষ্ট দপ্তরকে তা জানাচ্ছে না। পরিবর্তে তারা আমেরিকার ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন’কে জানাচ্ছে। কিন্তু ভারতের পকসো আইন অনুযায়ী, শিশুদের উপর যৌন অপরাধের তথ্য পেলে পুলিশকে তা জানানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। আবেদনে শিশু নিগ্রহ সংক্রান্ত বিজ্ঞাপনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, যে সমস্ত প্ল্যাটফর্মগুলি শিশু নিগ্রহের কনটেন্ট নিয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও দাবি জানিয়েছেন মামলাকারী।
আবেদনে একটি কেন্দ্রীয় ব্যবস্থা চালুর দাবি করা হয়েছে, যার মাধ্যমে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি শিশু নিগ্রহ সংক্রান্ত কনটেন্ট নিয়ে রিপোর্ট দাখিল করতে পারবে। শুধু তাই নয়, ভারতীয় তদন্তকারীরাও সেই রিপোর্ট এবং ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখতে পারবে। গোটা ব্যবস্থাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি অভিন্ন আদর্শ কার্যপ্রণালীরও দাবি জানিয়েছেন মামলাকারী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘হনুমান চাল্লিশা পড়ছিলাম’, মোদির সঙ্গে কথায় চোখে জল ‘হিরো’ পাইলট মচ্ছরের
-
এনসিপিআইতে ভাঙন? জ্ঞানেশকে ভারতরত্ন ইস্যুতে ভিন্ন সুর সাংসদের গলায়
-
‘কোনও ভোটার বাদ যাবে না’, চাপের মুখে SIR শেষ হওয়া রাজ্যগুলিতে বিরাট অভিযান কমিশনের
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি
-
শিবপ্রসাদকে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির উসকানি যিশুর! প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ট্রেলার