প্রণব মুখোপাধ্যায়

প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে, জানালেন অভিজিৎ

অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২০, ১৪:২১

options
link
প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে, জানালেন অভিজিৎ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থার উন্নতি। এখন অনেকটাই স্থিতিশীল তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এবং তাঁর অবস্থার উন্নতি হওয়ারও লক্ষণ দেখা যাচ্ছে। জানালেন খোদ প্রণবপুত্র অভিজিৎ (Abhijit Mukherjee)। হাসপাতাল সূত্রের খবর, প্রণববাবু এখন আগের থেকে অনেকটাই সংকটমুক্ত।

Advertisement

[আরও পড়ুন: নাম বদলে মান্ডুয়াডিহ স্টেশন এখন হল বেনারস, পরিবর্তনের জেরে সমস্যায় রেলকর্তারাও]

গত সপ্তাহের গোড়ার দিকে দিল্লির বাসভবনে বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। প্রণববাবুর মাথায় অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। অস্ত্রোপচারের আগে প্রোটকল অনুযায়ী তাঁর করোনা টেস্ট হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। তবে তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ ছিল না। চিকিৎসকরা জানান, করোনার কারণে প্রণববাবুর ফুসফুসে কোনও সমস‌্যা ধরা পড়েনি। তবে অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গভীর কোমায় আচ্ছন্ন হয়ে যান তিনি। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণও হয়। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেয় আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল। অপারেশনের পর এক সপ্তাহ কেটে গেলেও তিনি ভেন্টিলেশনেই আছেন।

[আরও পড়ুন: আজ থেকেই ভারতে শুরু তৃতীয় পর্যায়ের ট্রায়াল! ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের]

তবে এই এক সপ্তাহে ধীরে ধীরে প্রণববাবুর অবস্থার উন্নতি হচ্ছে। আপাতত তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল। বুধবার সকালে প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ টুইট করে জানান, “আপনাদের সকলের প্রার্থনা এবং চিকিৎসকদের চেষ্টায় আমার বাবা এখন স্থিতিশীল। তাঁর সমস্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার নিয়ন্ত্রণের মধ্যেই আছে। এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা ওঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.