Sikkim

প্রবল বৃষ্টি-তুষারপাত চিন সীমান্তে, বাতিল রাষ্ট্রপতির নাথু লা সফর

মঙ্গলবার থেকে তিনদিনের সিকিম সফরে গিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার নাথু-লায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেওয়ার কথা ছিল।

Advertisement
বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ২১:৫৬

options
link
প্রবল বৃষ্টি-তুষারপাত চিন সীমান্তে, বাতিল রাষ্ট্রপতির নাথু লা সফর
সিকিমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

চিন সীমান্তের নাথু লায় চলছে প্রবল তুষারপাত, বৃষ্টি। সঙ্গে বইছে দমকা বাতাস। তাপমাত্রা ক্রমশ নামছে। এমন প্রতিকূল আবহাওয়ার জন্য বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাথু-লা সফর বাতিল হলো। মঙ্গলবার থেকে তিনদিনের সিকিম সফরে গিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার নাথু-লায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেওয়ার কথা ছিল। ওই কর্মসূচি বাতিল হলেও সন্ধ্যায় গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি।

Advertisement

বুধবার সকাল থেকেই বৃষ্টির সঙ্গে তুষারপাত চলছে ভারত-চিন সীমান্তের নাথু-লায়। তার সঙ্গে ছিলো কুয়াশা এবং কনকনে ঠান্ডা হাওয়ার দাপট। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন না-থুলা পাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস। ২ জুন পর্যন্ত ওই এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। খারাপ আবহাওয়ার জন্য এদিন সড়কপথে যাতায়াত এবং হেলিকপ্টারে নাথু-লায় পৌঁছানো সম্ভব নয় দেখে দ্রৌপদী মুর্মুর নাথু-লা সফর বাতিল করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন না-থুলা পাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস। ২ জুন পর্যন্ত ওই এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। খারাপ আবহাওয়ার জন্য এদিন সড়কপথে যাতায়াত এবং হেলিকপ্টারে নাথু-লায় পৌঁছানো সম্ভব নয় দেখে দ্রৌপদী মুর্মুর নাথু-লা সফর বাতিল করা হয়।

তবে নির্ধারিত সময়সূচী অনুযায়ী রাষ্ট্রপতি সন্ধ্যায় গ্যাংটকের মানন ভবনে সিকিম বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। বৃহস্পতিবার গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে ‘প্রেসিডেন্টস পুলিশ কালার’ সম্মান প্রদান করবেন রাষ্ট্রপতি।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.