অবশেষে কি চূড়ান্ত হতে চলেছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি? সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ১-৪ জুন ভারতে আসছে মার্কিন অর্থ ও শুল্ক বিশেষজ্ঞদের একটি দল। এই সফলেই চূড়ান্ত হতে পারে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। কথা হবে দুই দেশের বাজারে উভয় দেশের সংস্থাগুলির প্রবেশাধিকার, অশুল্ক ব্যবস্থা এবং শুল্ক সহজীকরণের মতো বিষয়গুলি নিয়ে।
গত ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকা একটি যৌথ বিবৃতি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, পারস্পরিক স্বার্থরক্ষায় লাভজনক বাণিজ্যের বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো তৈরিতে সম্মত হয়েছে উভয় দেশ। এই বিষয়ে কথা বলতে গত ২০-২৩ এপ্রিল ভারতের বিশেষজ্ঞ দল ওয়াশিংটন সফর করে। সেই সময় উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। ভারত সরকারের এক প্রতিনিধি জানিয়েছেন, আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান আলোচকের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল আগামী ১-৪ জুন ভারত সফর করবে। প্রধান লক্ষ্য হল ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়া।
উল্লেখ্য, ইরান যুদ্ধের ধাক্কায় কেবল জ্বালানির দাম বাড়ছে না, মাত্রাছাড়া হারে বাড়ছে সারের দাম। এর সরসারি প্রভাব পড়ছে আমজনতার ভাতের থালায়। বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করেছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, “সারের দাম অকল্পনীয় পর্যায় পৌঁছে গিয়েছে। এই অবস্থায় তিনটি জিনিসের উপর নজর রাখতে হচ্ছে ভারতকে। সেগুলি হল জ্বালানি, সার এবং বিদেশিমুদ্রা।” সম্প্রতি চার ধাপে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে কেন্দ্র। গত এগারো দিনে ৭ টাকা ৩৮ পয়সা বেড়েছে পেট্রলের দাম।
ক’দিন আগেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের উপর চাপ কমাতে সাধারণ নাগরিক এবং শিল্প প্রতিষ্ঠানগুলিকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পরামর্শ দেন, জরুরি প্রয়োজন ছাড়া আমদানি বন্ধের, বৈদেশিক মুদ্রা ব্যয় কমানোর, বিদেশ ভ্রমণ স্থগিতের এবং আগামী এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকারও। কঠিন এই আর্থিক পরিস্থিতির মধ্যে ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তির উপর নজর রয়েছে উভয়পক্ষের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ছাত্র ভোট হবে, সব কলেজে উড়বে গেরুয়া আবির’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
‘টক্সিক’ যশের সঙ্গে যৌনদৃশ্যে ঝড় কিয়ারার! ‘কেমন স্বামী, সামলাতে পারেন না?’, খোঁটা শুনলেন সিদ্ধার্থ
-
মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু দাদু-দিদার, প্রাণে বেঁচেও ‘অনাথ’ কিশোরের আর্তনাদ, ‘তখনও বেঁচে ছিল’
-
পরকীয়া নয়, বর্তমানে সম্পর্ক ভাঙার নেপথ্যে নতুন শত্রু! জানাচ্ছে সমীক্ষা
-
ট্রেন বা স্টেশন নোংরা করলে জরিমানা ১০০০ টাকা! আর কোন নিয়মভঙ্গে গুনতে হবে মোটা টাকা?