সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি খোদ দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কন্যা। বাবার মতোই ছোট থেকেই নিজের যোগ্যতা ও পরিশ্রম করে বাঁচার পক্ষে তিনি। ব্যবহার করেন না বাবার পদবি পর্যন্ত। নামের জায়গায় লেখেন শুধুই স্বাতী। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এয়ার ইন্ডিয়ায় কেবিন ক্রিউয়ের কাজ করেন তিনি। আকাশে ওড়া তাঁর দৈনন্দিন কাজের অঙ্গ। কিন্তু সেই স্বাতীই আর আকাশে উড়তে পারবেন না। নিরাপত্তার কারণে তাঁকে কেবিন ক্রিউয়ের কাজ হারাতে হল।
[ভারতে ইসলামিক ব্যাঙ্কিং চালুর পক্ষে নয় RBI]
পরিবর্তে এয়ার ইন্ডিয়া তাঁকে গ্রাউন্ড ডিউটিতে নিয়োগ করেছে। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, প্রায় এক মাস হয়ে গেল স্বাতীকে কেবিন ক্রিউয়ের কাজ থেকে অব্যাহতি দিয়ে গ্রাউন্ড ডিউটিতে নিয়োগ করা হয়েছে। নিজের কাজে অবশ্য তুখোড় স্বাতী। কেবিন ক্রিউ থাকাকালীন নিয়মিত বোয়িং ৭৮৭ ও বোয়িং ৭৭৭ ফ্লাইটের উড়ান দক্ষ হাতে সামলেছেন। কিন্তু বর্তমানে তাঁকে এয়ার ইন্ডিয়ার ইন্টিগ্রেশন ডিপার্টমেন্টে কাজ করতে হচ্ছে। ২০০৭-এ ইন্ডিয়ান এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া মিশে যাওয়ার পর থেকেই এই বিভাগটি শুরু হয়। মূলত বিদেশি ও দক্ষ মানবসম্পদ একত্রীকরণের দায়িত্ব রয়েছে এই বিভাগের উপর।
কিন্তু কেন স্বাতীকে ছাড়তে হল কেবিন ক্রিউয়ের পদ? এয়ার ইন্ডিয়ার ওই মুখপাত্র জানাচ্ছেন, রামনাথ কোবিন্দ যতদিন রাষ্ট্রপতি হননি, ততদিন তাঁর কন্যা কেবিন ক্রিউ হিসাবে কাজ করায় কোনও অসুবিধা ছিল না। কিন্তু এখন স্বাতী দেশের প্রথম নাগরিকের কন্যা। প্রোটোকল অনুযায়ী তাঁর সঙ্গে সর্বক্ষণ সশস্ত্র প্রহরীরা মজুত থাকেন। সেক্ষেত্রে স্বাতী কেবিন ক্রিউ থাকলে তাঁর নিরাপত্তারক্ষীদের নিয়েই বিমানে উঠতে হবে। সেক্ষেত্রে বেশ কিছু আসন সংরক্ষিত রাখতে হবে। যাত্রীদের অসুবিধা হতে পারে ভেবেই স্বাতীকে এখন গ্রাউন্ড ডিউটিতে নিয়োগ করা হয়েছে। এ প্রসঙ্গে স্বাতীর বক্তব্য অবশ্য জানা যায়নি।
[মাত্র ৯৯ টাকায় বিমানের ‘বেস ফেয়ার’, বুকিং শুরু রবিবার থেকেই]
সর্বশেষ খবর
-
দশমীতে মায়ের পাতে চিঁড়ে, চ্যাং মাছ পোড়া! তিন শতকে অটুট দুর্গাপুরের এই পুজোর রীতি
-
‘মা নাড়ু বানিয়েছ?’ পুজো এলেই শহিদ ছেলের ডাক মনে পড়ে মমতার
-
দুর্ঘটনার কবলে ফরাক্কা এক্সপ্রেস, লাইন থেকে নেমে গেল ইঞ্জিন, তীব্র আতঙ্কে যাত্রীরা
-
নৈতিকতা ও ন্যায়বিচারের সংঘাত! খার্কি উর্দিতে কতটা জমল করিনা, পৃথ্বীরাজ সুকুমারনের ‘দায়রা’?
-
মানাসলুর তুষারঝড় থেকে বেঁচে ফেরেন! ধ্রুবজ্যোতির মৃত্যুতে সেই ভয়াবহ অতীত স্মরণ পর্বতারোহীর