MPSC Paper Leaks

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস! এবার বিক্ষোভে উত্তাল পুণে, কী বলছে বিরোধীরা?

Pune Student Protest: আন্দোলনকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে একাধিক সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হয়েছে। কোথাও প্রশ্নপত্র ফাঁস, কোথাও আবার পরীক্ষা পরিচালনা ও ফলপ্রকাশে অনিয়ম। সব মিলিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন-এর প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৪:৪৪

options
link
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস! এবার বিক্ষোভে উত্তাল পুণে, কী বলছে বিরোধীরা?
পুণের রাজপথে প্রতিবাদে পড়ুয়ারা। ছবি: পিটিআই।

মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন -এর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁসের (MPSC Paper Leaks) অভিযোগ এবং পরীক্ষা পরিচালনায় একাধিক ত্রুটির প্রতিবাদে পুণেতে (Pune) রাস্তায় পরীক্ষার্থীরা। পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে আন্দোলন ক্রমেই জোরালো হয়ে উঠেছে।

Advertisement

আন্দোলনকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে একাধিক সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হয়েছে। কোথাও প্রশ্নপত্র ফাঁস, কোথাও আবার পরীক্ষা পরিচালনা ও ফলপ্রকাশে অনিয়ম। সব মিলিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন-এর প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। বিশেষ করে পরীক্ষার স্বচ্ছতা, নিরাপত্তা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির দাবি সামনে এসেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার ওমকারেশ্বর মন্দির থেড়ে শুরু হওয়া মিছিলটি জেলা কালেক্টরেটের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভে বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের আন্দোলনে সমর্থন জানায় বিরোধী দলগুলিও। এর মধ্যে ছিল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পওয়ার), ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং শিবসেনা (উদ্ধব ঠাকরে)। কালো শার্ট পরে বিক্ষোভে অংশ নিয়ে বিধায়ক রোহিত পাওয়ার একটি গাড়ির উপর দাঁড়িয়ে বক্তব্য পেশ করেন। তিনি এমপিএসসি-র নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ শানান। সম্প্রতি এক্সাইজ এমপিএসসি (ডিপার্টমেন্টাল) পরীক্ষাকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, প্রশাসনিক অনিয়মের সঙ্গে প্রাতিষ্ঠানিক স্তরে যোগসাজশের অভিযোগ সামনে এসেছে। একটি উচ্চপদস্থ যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকের বিরুদ্ধে পরীক্ষার নম্বর দেওয়ার পদ্ধতি ফাঁসের অভিযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন।

Advertisement

রোহিত পওয়ার বলেন, “শিক্ষার্থীরা দিনে ২০ ঘণ্টা পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, অথচ কমিশনের ভিতরের আধিকারিকদের বিরুদ্ধে পরীক্ষার সামগ্রী বিক্রির অভিযোগ উঠছে-এটি অত্যন্ত উদ্বেগজনক। পরিশ্রমী পরীক্ষার্থীদের সঙ্গে এই অন্যায় মেনে নেওয়া হবে না। এই মিছিল রাজনৈতিক নয়, এটি আমাদের যুবসমাজের ভবিষ্যতের লড়াই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.