ভিডিওয় স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যদের প্রতি ক্ষোভ উগরে ভিডিও করার পর বিষ খেয়ে আত্মঘাতী এক বছর কুড়ির যুবক! এমনই এক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুণেতে। আদতে নাসিকের বাসিন্দা ওই যুবক বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতেন। আর সেখানেই ঘটে গেল এমন এক অনভিপ্রেত ঘটনা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে মহম্মদ সাদ আসিফ সইয়াদ নামের ওই যুবক নিজের ফোনে একটি ভিডিও করেন। সেখানে তিনি অভিযোগ করেন, স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যদের অত্যাচারে তিনি অতিষ্ঠ। স্পষ্ট ভাবে স্ত্রী কারিমুন্নিসা ওরফে নিশা খান-সহ সাতজনের নাম ভিডিওতে বলেছেন সাদ। এরপর ওই ভিডিও তিনি তাঁর এক বন্ধুকে ফরোয়ার্ড করে দেন। পুলিশ জানাচ্ছে, বাড়িতে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে সাদ আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। তদন্তকারীরা জানতে পেরেছেন বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে নানা সমস্যা শুরু হয়েছিল সাদের।

পুলিশের সূত্রে জানানো হয়েছে, সাদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ভিডিওটির ফরেনসিক তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?