বিয়ে করবেন না, সাফ জানিয়েছিলেন। তা সত্ত্বেও বিয়ে ভাঙতে রাজি হননি হবু স্বামী! বিস্ফোরক তথ্য উঠে এল কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে। খুনের অন্যতম অভিযুক্ত তথা কেতনের বাগদত্তা সিয়া গোয়েল জানিয়েছেন, তিনি বিয়ের জন্য মোটেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। কেতনকে সেকথা জানিয়েও দেন। কিন্তু কেতন পালটা হুমকি দেন সিয়াকে। তবে এই বিষয়টি কতখানি সত্যি, সেটা জানতে আপাতত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন:
জেরার মুখে সিয়া জানিয়েছেন, চেতন চৌধুরীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। তা সত্ত্বেও বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের কথা চলাকালীনই কেতনকে সিয়া জানিয়ে দেন, তিনি এই বিয়ে করতে চান না। কিন্তু কেতনই বিয়ে ভাঙতে চাননি। উলটে বাগদত্তা স্ত্রীকে কার্যত শাসানি দিয়েছিলেন। জানিয়েছিলেন, তাঁর পরিবার যথেষ্ট ধনবান। সমাজে প্রচুর প্রভাব রয়েছে তাঁদের। তাই বিয়ে ভেঙে দিয়ে পার পাবেন না সিয়া। এমনকী কেতন এটাও বলেন, সিয়া যদি প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তাতেও রক্ষা পাবেন না। এহেন হুমকির জেরেই কি কেতনকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন সিয়া? আপাতত তাঁর এই মন্তব্যের সত্যতা যাচাই করছেন তদন্তকারীরা।
ইতিমধ্যেই সিয়ার পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা জানাচ্ছেন, বিয়ের জন্য সিয়ার পরিবার তাঁকে ক্রমাগত চাপ দিচ্ছিল। বাধ্য হয়েই তরুণী বিয়ের জন্য রাজি হন। একই কথা বলেছেন মৃত কেতনের বাবাও। তিনিও জানিয়েছেন, সিয়ার পরিবারের তরফ থেকেই বিয়ে নিয়ে বেশ জোরাজুরি করা হচ্ছিল। এবার প্রকাশ্যে এল সিয়ার বিস্ফোরক বয়ান। প্রশ্ন উঠছে, সিয়ার আপত্তি থাকা সত্ত্বেও কেন তাঁর পরিবার বিয়েতে জোর দিচ্ছিলেন? কেনই বা কেতনও সিয়ার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে চেয়েছিলেন?
উল্লেখ্য, পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটে হবু স্বামীকে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। আগামী নভেম্বরে বিয়ের কথা ছিল সিয়া-কেতনের। তার জন্য ১৭ কোটি টাকা দিয়ে প্রাসাদও বুক করা হয়েছিল। ভাড়া করা হয়েছিল প্রাইভেট জেটও। গত ফেব্রুয়ারি মাসে ধুমধাম করে বাগদান সারেন তাঁরা। কিন্তু অর্থের রোশনাইয়ের নেপথ্যে লুকিয়ে ছিল এত অন্ধকার?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে