Punjab

পাঞ্জাবে পুলিশকর্মী খুনে এনকাউন্টার! মৃত্যু অভিযুক্তের, খতিয়ে দেখা হচ্ছে পাক-যোগ

গত বৃহস্পতিবার রাতে অমৃতসরে বাইকে চেপে নজরদারিতে (পেট্রলিং) বেরিয়েছিলেন পাঞ্জাব পুলিশের অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টরের (এএসআই) হরজিৎ সিং। ভগৎওয়ালা শস্য বাজারের কাছে এক আততায়ী সামনে থেকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:০২

options
link
পাঞ্জাবে পুলিশকর্মী খুনে এনকাউন্টার! মৃত্যু অভিযুক্তের, খতিয়ে দেখা হচ্ছে পাক-যোগ
নিহত এএসআই হরজিৎ সিং। ফাইল ছবি।

পাঞ্জাবে পুলিশকর্মী খুনে এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু হল এক অভিযুক্তের। মৃতের নাম দীপক সিং। তিনি অমৃতসরের মুলচাকের বাসিন্দা। তাঁর সঙ্গে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

গত বৃহস্পতিবার রাতে অমৃতসরে বাইকে চেপে নজরদারিতে (পেট্রলিং) বেরিয়েছিলেন পাঞ্জাব পুলিশের অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টরের (এএসআই) হরজিৎ সিং। ভগৎওয়ালা শস্য বাজারের কাছে এক আততায়ী সামনে থেকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এএসআই হরজিৎ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও মানতে নারাজ পাঞ্জাব পুলিশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাড়হিম এই হত্যাকাণ্ডের পরই তদন্তে নামে পুলিশ। তদন্তকারীদের সূত্রের খবর, অভিযুক্তদের শনাক্ত করতে খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এছাড়া তাঁদের অবস্থান নির্ণয়ের সাহায্য নেওয়া হয় টাওয়ার-ডাম্পেরও। এই পরিস্থিতিতে শনিবার রাতে একটি পুলিশ চেক পোস্টে এক স্কুটারকে আটকান পুলিশকর্মীরা। সেই স্কুটারেই ছিলেন দীপক। তদন্তকারীদের দাবি, আতঙ্কে পুলিশকে লক্ষ্য করে তিনি চার রাউন্ড গুলি চালান। পালটা জবাব দেয় বাহিনীও। এরপরই গুলিবিদ্ধ হন দীপক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে এএসআই হরজিৎ খুনে ব্যবহৃত .৩০ বোর পিস্তলটি উদ্ধার হয়েছে। পাশাপাশি, উদ্ধার হয়েছে দু’টি ম্যাগাজিন, আটটি তাজা কার্তুজ, একটি মোবাইল ফোন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.