সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেনারেল ম্যানেজারের সঙ্গে ডুয়েট গাইতে অস্বীকার করায় সাসপেন্ড করা হল এক রেলকর্মীকে। ছত্তিশগড়ে রেলের পক্ষ থেকে আয়োজন করা এক অনুষ্ঠানে রেলকর্মী অঞ্জলি তিওয়ারি জেনারেল ম্যানেজারের সঙ্গে গান গাইতে অস্বীকার করলে তাঁকে সাসপেন্ড করে রেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, রেলের সিনিয়র কর্মী অঞ্জলি সাংস্কৃতিক ক্ষেত্রে ভাল প্রদর্শন করার জন্যই রেলে চাকরি পেয়েছেন। আর তাই রেলের যে কোনও অনুষ্ঠানে তাঁকে গান গাইতে আমন্ত্রণ জানানো হয়। ছত্তিশগড়ে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানেও অঞ্জলি এবং জেনারেল ম্যানেজারের ডুয়েট পারফর্ম করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে জেনারেল ম্যানেজার একটি ডুয়েট অঞ্জলির সঙ্গে গাইতে চাইলে অঞ্জলি তা গাইতে অস্বীকার করেন। তিনি প্রস্তুত না থাকার অজুহাত দেন বলেও অভিযোগ। আর এই ঘটনার পরই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

রেলের তরফ থেকে জানানো হয়েছে, আগে থেকেই অঞ্জলিকে গানের প্রস্তুতি নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেই কাজ করেননি। নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করার জন্যই তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁকে কেবল সাসপেন্ডই করেনি রেল। জানা গিয়েছে, আগামী ছ’মাসের জন্য তাঁকে রেলের অন্য কোনও অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
(এবার বিমানে অন্তর্বাস বিক্রি করবেন সানি লিওন!)
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উথ্থাপন! ‘নির্লজ্জ’ এর্দোগানকে কড়া জবাব ভারতের
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও