এবার সেনাবাহিনীতেও সংরক্ষণের দাবি তুললেন এই কেন্দ্রীয় মন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছেও আরজি জানাবেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০১৭, ০৬:৪৮

options
link
এবার সেনাবাহিনীতেও সংরক্ষণের দাবি তুললেন এই কেন্দ্রীয় মন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশেই সংরক্ষণের দাবিতে মাঝেমধ্যেই বিক্ষোভ-সমাবেশের মতো ঘটনা ঘটে। কখনও নির্দিষ্ট কোনও সম্প্রদায়, কখনও আবার কোনও বিশেষ শ্রেণির লোক চাকরি কিংবা পড়াশোনার জন্য সংরক্ষণের দাবিতে সরব হয়ে থাকেন। অন্যদিকে, কেউ কেউ আবার বিভিন্ন ক্ষেত্রে এই সংরক্ষণের নিয়মের সমালোচনাও করে থাকেন। তবে আর যাই হোক এখনও পর্যন্ত ভারতীয় সেনাতে কোনও সংরক্ষণ নেই। কিন্তু সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে তফশিলি জাতি-উপজাতিদের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে।

Advertisement

[শপিং মলে গুলির শব্দ, বন্দুকবাজের আতঙ্ক মিয়ামিতে]

শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই বিষয়ে আরজি জানানোর কথা বলেছেন তিনি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করছি, ভারতীয় সেনাবাহিনীতে যাতে সমাজে পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়।’ এর পাশাপাশি আতাওয়ালে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।বাবাসাহেব আম্বেদকরের কথা উদাহরণ হিসেবে টেনে বলেন, ‘আমাদের প্রত্যেকের উচিত দেশের সেবা করা। তাই আমি অবশ্যই যুব সম্প্রদায়কে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে বলব।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জানেন, সোহার বেবি শাওয়ার-এ উপস্থিত একমাত্র ‘পুরুষ’টি কে?]

এই প্রথম নয়, কেন্দ্রীয় মন্ত্রী এর আগেও এরকম অদ্ভুত সংরক্ষণের দাবি জানিয়েছিলেন। এর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির পর জাতীয় ক্রিকেট দলেও দলিত সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবি তুলেছেন। বলেন, ‘যে সমস্ত ক্রিকেটাররা পারফর্ম করতে পারছেন না। তাঁদের দল থেকে বাদ দেওয়া হোক। সেই জায়গায় দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির যোগ্য খেলোয়াড়দের জায়গা দেওয়া হোক।’ এর পাশাপাশি ক্রিকেট ও অন্যান্য খেলায় দলিত এবং আদিবাসীদের জন্য ২৫ শতাংশ স্থান সংরক্ষণের দাবি করেন। শুধু তাই নয়, দাবি করেছিলেন ভারত-পাকিস্তান ম্যাচটি গড়াপেটা হয়েছে। ব্যাপারটির যেন পূর্ণাঙ্গ তদন্ত করা হয়। যদিও রামদাসের সেই দাবিকে অনেকেই হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিলেন।

Advertisement

[নির্দেশ মুখ্যমন্ত্রীর, তৈরি হচ্ছে তৃতীয় হুগলি সেতু]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.