সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও যৌন নির্যাতনের পর বিবস্ত্র করে গোটা গ্রাম ঘোরানো হয়েছে। আবার কখনও অভিযুক্তের সঙ্গে নির্যাতিতার বিয়ের নিদান দিয়েছে খাপ পঞ্চায়েত। দেশের বিভিন্ন প্রান্তের এ ধরনের নৃশংস ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। ফের এক নির্যাতিতার সঙ্গে অমানবিক আচরণের ঘটনা সামনে এল।
যৌন নির্যাতিতাকে অভিযুক্তের সঙ্গে একই দড়িতে বেঁধে ঘোরানো হল গোটা গ্রাম। পাশ থেকে উঠল ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। এর আগে অবশ্য দু’জনকেই বেধড়ক মারধর করেছিলেন গ্রামবাসীরা। এমনকী, নির্যাতিতার পরিবারের সদস্যরাও সায় দিয়েছিলেন এই কাজে। বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের (MadhyaPradesh) এই ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ।
[আরও পড়ুন: অসুস্থ শরদ পওয়ার, অস্ত্রোপচারের জন্য ভরতি হবেন হাসপাতালে]
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুলিশকর্মীরা। নির্যাতিতাকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ আধিকারিক দিলীপ সিং বিলওয়াল জানান, এই ঘটনায় দু’টি মামলা রুজু করা হয়েছে। প্রথম মামলাটি একুশ বছরের অভিযুক্তের বিরুদ্ধে রুজু করা হয়েছে। দ্বিতীয়টি, ওই নির্যাতিতার সঙ্গে অমানবিক ব্যবহারের বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মধ্যপ্রদেশের এই নৃশংসতায় চমকে উঠেছে গোটা দেশ।
[আরও পড়ুন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ কোটি ২০ লক্ষের গণ্ডি, একদিনে মৃত ২৯১]
সর্বশেষ খবর
-
হারিয়ে যাওয়া শাবকের খোঁজে লোকালয়ে, বাড়ি-ঘরে ধাক্কা খেয়ে মর্মান্তিক মৃত্যু মা গন্ডারের
-
ছাত্র আন্দোলন, আসন পুনর্বিন্যাসে তুমুল সংঘাত, পওয়ারের নাতনির বিয়েতে একসঙ্গে রাহুল-মোদি
-
‘ফিরিয়ে দেওয়াই প্রাপ্তি’, টোটোয় ফেলে যাওয়া লক্ষাধিক টাকা ফিরিয়ে সততার নজির চালকের
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের