জানেন, কবে বাজারে আসছে ২০০ টাকার নয়া নোট?

নয়া নোটে নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১৩:৩৭

options
link
জানেন, কবে বাজারে আসছে ২০০ টাকার নয়া নোট?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাল নোট ও হাওয়ালার কারবার রুখতে এবার ২০০ টাকার নয়া নোট চালু করতে চলেছে ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ (আরবিআই)। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বাজারে আসবে এই নতুন নোট। ইতিমধ্যে নোট ছাপার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।

Advertisement

[৫০০ টাকার দু’রকম নোট ছাপাচ্ছে আরবিআই, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, নোট বাতিলের পর কালো টাকার কারবারি ও হাওয়ালা চক্রের রমরমা বেশ থিতিয়ে গিয়েছিল। তবে ফের নিজেদের সংগঠিত করে আসরে নেমেছে তারা। তাই ওই চক্রের কোমর ভাঙতেই ২০০ টাকার নয়া নোটের প্রচলন করতে চলেছে আরবিআই। ওই মূল্যের প্রায় ৫০ কোটি নতুন নোট ছাপা হবে। এর দ্বারা বাজারে নোটের জোগান স্বাভাবিক থাকবে, খবর আরবিআই সূত্রে। ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র প্রধান অর্থনীতিবিদ সৌম্যকান্তি ঘোষ জানিয়েছেন, নয়া নোট বাজারে আসলে সাধারণ মানুষের উপকার হবে। ৫০০ ও ২০০০ টাকার খুচরো নিয়ে জনসাধারণকে সমস্যার মুখে পড়তে হয়। এবার সেই সমস্যার সমাধান মিলবে বলেই মনে করছেন তিনি।

Advertisement

[নোট বাতিলের সুফল নিয়ে জেটলির বক্তব্য ভুল, দাবি কংগ্রেসের]

প্রসঙ্গত, নয়া নোট হাতে পৌঁছতে না পৌঁছতেই সক্রিয় হতে শুরু করেছে জাল নোটের কারবারিরা। বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে মাথা তোলার চেষ্টা করছে জাল নোটের এই কারবার। পাকিস্তানের পেশোয়ার-সহ একাধিক জায়গায় চলছে ভারতীয় মুদ্রা জাল করার কারখানা। এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপরই এই বিষয়ে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কথা শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্তারা। যাতে আরবিআই-এর তরফ থেকে জাল নোট চেনার জন্য বিএসএফ জওয়ানদের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও জাল নোট রুখতে নয়া নোটে নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

[নতুন ২০ টাকার নোট সম্পর্কে এই ৭টি চাঞ্চল্যকর তথ্য জানেন কি?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.