জ্বরে কাবু হয়েই আজ সাফল্যের শীর্ষে নিলেকানি!

জীবনের এ গল্প সত্যিই অনুপ্রেরণার...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৭:০৩

options
link
জ্বরে কাবু হয়েই আজ সাফল্যের শীর্ষে নিলেকানি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিক্কার বিদায়। নিলেকানির পুনরায় আগমন। ইনফোসিসের এই পালাবদল পর্বে এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জ্বরের। অবাক হচ্ছেন। অবাক করার মতোই কথা বটে। তবে হ্যাঁ, একদিন জ্বরে কাবু না হয়ে পড়লে হয়তো নিলেকানির সঙ্গে ইনফোসিসের গাঁটছড়াই বাঁধা হত না।

Advertisement

তিন তালাক বৈধ, সুপ্রিম রায়ের বিরুদ্ধে তর্জন মৌলানা মাদানির   ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যানেজমেন্ট কোর্সের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ক্যাট-এ বসা প্রায় পাতা। কিন্তু পরীক্ষার ঠিক আগেই প্রবল জ্বর। রীতিমতো কাবু। সে ঘোর কাটিয়ে কিছুতেই আর পরীক্ষায় বসা হল না। একটা পথ বন্ধ হল। নিলেকানি চললেন অন্য পথে। মুম্বইয়ের পাটনি কমপিউটর সিস্টেমস-এ ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। সেখানে যিনি নিলেকানির ইন্টারভিউ নিয়েছিলেন তিনি নারায়ণ মূর্তি। ১৯৮১-তে নিজের কোম্পানি তৈরির কথা ভাবেন মূর্তি। মূর্তি, নিলেকানি-সহ মোট পাঁচজন পাটনি কোম্পানি ছাড়েন। জন্ম হয় ইনফোসিসের। ক্যাট-এ বসলে হয়তো একটা বড় কোম্পানির শীর্ষ পদে বসতে পারতেন নিলেকানি। কিন্তু একটি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা হয়তো হতে পারতেন না। এক সময় ইনফোসিস ছেড়েও দিয়েছিলেন তিনি। পরবর্তীকালে আবার যোগ দেন। সংস্থার কর্মীরা জানেন, তাঁর মারাত্মক নেটওয়ার্কিং ক্ষমতা। মশকরা করে অনেকে বলেন, পৃথিবীর প্রতি সাতজনের একজনকে বোধহয় চেনেন নিলেকানি। যে আধার কার্ড নিয়ে এত হইচই, তার রূপায়ণের ভারও তকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর উপরই দিয়েছিলেন। সব মিলিয়ে এ এক সাফল্যের যাত্রা। যার নেপথ্যে থেকে গিয়েছিল সেদিনের জ্বর। কাবু না হলেও নিলেকানি হয়তো জীবনে সফল হতেন, কিন্তু এরকম বৈচিত্রপূর্ণ যাত্রাপথ হত কি না কে জানে!

Advertisement

[ দুর্গাপুজোর বিসর্জনের দিনক্ষণ মুখ্যমন্ত্রী ঠিক করার কে, টুইটারে সরব বাবুল ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.