Uttar Pradesh

বিলকিস-কাণ্ডের ছায়া যোগীরাজ্যে, ধর্ষককে মালা পরিয়ে দেওয়া হল ‘বীর’ তকমা! তুঙ্গে বিতর্ক

জানা গিয়েছে, ওই যুবক পেশায় একজন শিক্ষক। গত বছর এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। নির্যাতিতা তার ছাত্রী ছিলেন। এরপর আদালতে দোষী সাব্যস্ত হন যুবক। দীর্ঘ ৯ মাস জেল খাটার পর গত রবিবার তিনি জামিনে মুক্ত হন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৯:৪৮

options
link
বিলকিস-কাণ্ডের ছায়া যোগীরাজ্যে, ধর্ষককে মালা পরিয়ে দেওয়া হল ‘বীর’ তকমা! তুঙ্গে বিতর্ক
ধর্ষককে মালা পরিয়ে বরণ।

বিলকিস বানো কাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। ধর্ষককে মালা পরিয়ে বরণ করার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, তাকে ‘বীর’ তকমাও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ওই যুবক পেশায় একজন শিক্ষক। গত বছর এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। নির্যাতিতা তার ছাত্রী ছিলেন। এরপর আদালতে দোষী সাব্যস্ত হন যুবক। দীর্ঘ ৯ মাস জেল খাটার পর গত রবিবার তিনি জামিনে মুক্ত হন। এরপরই উল্লাসে ফেটে পড়েন তার বন্ধু এবং স্থানীয়রা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই সংক্রান্ত একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, সাদা জামা পড়ে কার্যত রোড শো করছেন ওই ‘অপরাধী’। তাকে ঘিরে রয়েছেন তার অনুগামীরা। গলায় মালা পরিয়ে কেউ কেউ তাকে বরণ করছেন। ভিডিওর একটি পর্যায়ে দেখা যায়, যুবককে কাঁধে তুলে গ্রামে ঘোরাচ্ছেন তার সমর্থকরা। হাসি মুখে অনেকে করমর্দনও করছেন তার সঙ্গে। তার অনুগামীরা প্রকাশ্যে ‘ভিকট্রি সাইন’ও দেখাচ্ছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই বিতর্ক সৃষ্টি হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.