বিদ্রোহ আর চুমুর দিব্যি…। প্রেম আর বিদ্রোহের এই অপূর্ব মিশ্রনের অনুভূতি যে কতটা অনবদ্য, তা নিজের জীবনে অনুভব করলেন বিহারের যুবক। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলনের মাঝেই তরুণীর সঙ্গে মন দেওয়া নেওয়া। আন্দোলন শেষে বিয়ে করে বউকে সঙ্গে নিয়েই ঘরে ফিরলেন যুবক।
আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? বিহারের বাসিন্দা মোহন শ্রীবাস্তব। ‘ককরোচ’দের আন্দোলনে শামিল হতে দিল্লি গিয়েছিলেন তিনি। টানা ১৫ দিন সেখানেই ছিলেন। স্বাভাবিকভাবেই বাকিদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এক সঙ্গে থাকা, খাওয়া, আন্দোলন। জোট বেঁধে সরকারের চোখে চোখ রেখে লড়াই করছিলেন সকলেই। তবে সকলের মাঝে একজনের মাঝে বিশেষ কিছু খুঁজে পেয়েছিলেন মোহন। ধীরে ধীরে বাড়ে যোগাযোগ-কথাবার্তা। আর পাঁচজনের থেকে এই তরুণী একটু বেশিই খেয়াল রাখছিলেন মোহনের। এতেই একে অপরের প্রতি বাড়ে দুর্বলতা। গাঢ় হয় বন্ধুত্ব। কয়েকদিনের এই বন্ধুত্ব প্রেমের রূপ নিতে বেশি সময় নেয়নি।
সরকার দাবিদাওয়া মেনে নেওয়ায় ‘ককরোচ’রা আন্দোলন তুলে নেন। যে যার ঘরে ফিরে যান। মোহন কিন্তু একা ফেরেননি। আন্দোলন শেষে প্রেমিকাকে বিয়ে করে বসেন তিনি। বউকে সঙ্গে নিয়ে চলে যান বিহারের বাড়িতে। সোশাল মিডিয়ায় ভাইরাল মোহনের এই প্রেমকাহিনী। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘প্রটেস্ট এক প্রেমকথা।’, কেউ লিখেছেন, ‘যন্তর মন্তর নে বানা দি জোড়ি।’ কেউ আবার আশীর্বাদ জানিয়ে লিখেছেন, এই জুটি যেন অটুট থাকে।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে