সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর মাসের আট তারিখ ঘটেছিল ঘটনাটি। সাত বছরের শিশুর গলা কাটা দেহ উদ্ধার হয়েছিল তারই স্কুলের শৌচালয়ে। গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল আপামর ভারতবাসীকে। খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল স্কুলেরই বাস কন্ডাক্টর অশোক কুমারকে। বলা হচ্ছিল , বিকৃত কাম চরিতার্থ করতেই এ কাজ করেছে কন্ডাক্টরই। ঘটনার তদন্তভার নেয় সিআইডি। তারপরেই বদলে গেল পরিস্থিতি। ১৮০ ডিগ্রি ঘুরে গেল তদন্তের মোড়। দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্ন ঠাকুরকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হল তাঁরই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রকে।
[বিমানবন্দরে প্রৌঢ়কে বেধড়ক মার ইন্ডিগো কর্মীদের, ভাইরাল ভিডিও]
দিনটা ছিল শুক্রবার। সকালে যখন প্রদ্যুম্নর দেহ পুলিশ উদ্ধার করে, গোটা শৌচালয় রক্তে ভেসে গিয়েছিল। এমন নৃশংসভাবেই হত্যা করা হয়েছিল তাকে। সিবিআইয়ের সন্দেহ ধারাল অস্ত্র দিয়েই সহপাঠীকে হত্যা করেছে ওই ছাত্র। শোনা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখেই এই ধারণা তদন্তকারী সংস্থার। যদি তাই সত্যি হয় তাহলে প্রশ্ন উঠছে, কেন এই নৃশংস কাজ করল একাদশ শ্রেণির ছাত্র? জানা গিয়েছে, পরীক্ষা যাতে পিছিয়ে যায় এবং তার ফলে অভিভাবক-শিক্ষকদের মধ্যে বৈঠক যাতে না হয় তার জন্য এ কাজ করেছে সে।
[ডন দাউদের সম্পত্তি কিনতে চলেছে হিন্দু মহাসভা!]
অভিযুক্ত নাবালক। তাই তাকে বুধবারই জুভেনাইল আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। সিবিআইয়ের এই সাফল্যে কিছুটা হলেও স্বস্তি পেলেন অশোক কুমারের পরিবারের লোকজন। প্রথম থেকেই তাঁরা নিজেদের চেনা লোকটাকে নির্দোষ বলে ঘোষণা করে এসেছেন। প্রসঙ্গত, এই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন স্কুলের ট্রাস্টি বোর্ডের তিন সদস্য। গত সোমবারই সুপ্রিম কোর্ট এ বিষয়ে পাঞ্জাব ও হরিয়ানা আদালতকে ১০ দিনের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। তবে অশোকের জামিনের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
[চুরি হচ্ছে রাজ্যের মেয়েদের চুল, ফাঁস ‘চিনা চক্রান্ত’]
সর্বশেষ খবর
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার সৌরভ, ১৪ দিনের জেল হেফাজতে ‘মহাভারত’, ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা
-
গাঁদা-লিলি-টগর ছেড়ে বাগানে আনুন চোখ ধাঁধানো কালো ফুলের গাছ, রইল ৫ প্রজাতির সন্ধান
-
মহুয়াকে টার্গেট করে ‘ডিম থেরাপি’! হাই কোর্টের দ্বারস্থ সাংসদ, কবে শুনানি
-
ভাঙড়ে সংখ্যালঘু বিজেপি কর্মীর মাথা ফাটাল আইএসএফ! দু’পক্ষের সংঘর্ষে আক্রান্ত বহু পুলিশ
-
সুচিত্রার মতোই অন্তরালে! তবু বাঙালি-হৃদয়ে চির‘আশ্রিতা’ মিঠু মুখোপাধ্যায়