এলফিনস্টোন ফুটব্রিজ মেরামতিতে সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ শচীনের

সাংসদ তহবিল থেকে ২ কোটি টাকা দিলেন মাস্টার ব্লাস্টার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০১৭, ১৩:২৮

options
link
এলফিনস্টোন ফুটব্রিজ মেরামতিতে সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ শচীনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  একজন কিংবদন্তি ক্রিকেটার হিসেবে তাঁকে চেনে তামাম দুনিয়া। কিন্তু, শচীন তেন্ডুলকরের আরও একটি পরিচয় আছে। তিনি রাজ্যসভার সাংসদ। মুম্বই শহরের বিভিন্ন রেলস্টেশনের ফুটব্রিজগুলি সংস্কারের জন্য নিজের সাংসদ তহবিল থেকে ২ কোটি টাকা বরাদ্দ করলেন সচিন। রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিয়ে মাস্টার ব্লাস্টার জানিয়েছেন, রেলের ফুটব্রিজ সংস্কারের জন্য সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দের অনুমতি চেয়ে মুম্বই সার্বাবন ডিস্ট্রিট কালেক্টরকে অনুরোধ করেছেন তিনি।

Advertisement

[চলন্ত ট্রেনে হস্তমৈথুন করে গ্রেপ্তার যুবক, ভাইরাল ভিডিও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুম্বই শহরের লাইফলাইন লোকাল ট্রেন। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন লোকাল ট্রেনে। গত মাসে মুম্বইয়ে এলফিনস্টোন স্টেশনে ভিড়ের চাপে ফুটব্রিজ থেকে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৫ জনের। আহত হন প্রায় তিরিশ জন। প্রশাসন সূত্রে খবর, ঘটনার দিন  প্রবল বৃষ্টি হচ্ছিল মুম্বইয়ে। ভিড় উপচে পড়েছিল এলফিনস্টোন স্টেশনে। বৃষ্টি থেকে  বাঁচতে স্টেশনের ফুটব্রিজে আশ্রয় নিয়েছিলেন অনেকেই। ফুটব্রিজ দিয়ে যাতায়াতও করছিলেন নিত্যযাত্রীরা। ভিড়ে চাপের একসময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। কয়েকজন মাটিতে পড়ে যান। এরপরই ফুটব্রিজ থেকে প্ল্যাটফর্মে নামার জন্য মরিয়া হয়ে ওঠে জনতা। আর তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে।

Advertisement

[ভরদুপুরে ফুটপাতে মহিলাকে ধর্ষণ, ভ্রুক্ষেপই নেই পথচলতি মানুষের]

এই ঘটনার পর, এবার মুম্বই শহরের বিভিন্ন রেলস্টেশনে ফুটব্রিজ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করলেন কিংবদন্তি ক্রিকেটার ও রাজ্যসভার সাংসদ শচীন তেণ্ডুলকর। নিজের সাংসদ তহবিল থেকে রেলকে দু’কোটি টাকা দিতে মুম্বই সাবার্বন ডিস্ট্রিট কালেক্টরকে অনুরোধ করেছেন তিনি। চিঠি পাঠিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েলকেও। ফুটব্রিজ মেরামতির জন্য পশ্চিম রেলওয়ে-কে একটি কোটি ও মধ্য রেলওয়ে-কে এক কোটি টাকা দিতে চান মাস্টার ব্লাস্টার।

[রামের পুজো করায় কট্টরপন্থীদের ফতোয়ার বিরুদ্ধে আদালতে মুসলিম মহিলারা]

প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদরা নিজের এলাকার উন্নয়নের জন্য প্রতি পাঁচ কোটি টাকা অনুদান পান। সাংসদের সুপারিশের ভিত্তিতে সেই টাকা বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করেন জেলাশাসক।

[বিজেপিতে যোগ দিতে ১ কোটি টাকা ঘুষ, বিস্ফোরক অভিযোগ এই নেতার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.