Delhi SIR

‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র অর্থ কী? SIR মামলায় কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের

কোনও ভোটারের বর্তমান তথ্যের সঙ্গে আগের ভোটার তালিকার তথ্য মিলিয়ে দেখার প্রক্রিয়ায় কোনও অসঙ্গতি ধরা পড়লে, সেই ভোটারকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র শ্রেণিতে রাখা হচ্ছে। দিল্লির খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৪৭ লক্ষ নাম বাদ পড়েছে। ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’-র কারণে নোটিস পেয়েছেন প্রায় ৩৩ লক্ষ ভোটার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৯:২৭

options
link
‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র অর্থ কী? SIR মামলায় কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-কে কেন্দ্র করে দিল্লিতে বিতর্ক চলছে। এসআইআর নোটিস পেয়েছেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তালিকায় রয়েছে একাধিক হেভিওয়েটদের নাম। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসংগতির ভিত্তিতে বহু ভোটারকে যে নোটিস পাঠানো হচ্ছে, সেই ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র অর্থ কী? তা জানতে কমিশনের জবাব তলব করল শীর্ষ আদালত। পাশাপাশি, এবিষয়ে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

কোনও ভোটারের বর্তমান তথ্যের সঙ্গে আগের ভোটার তালিকার তথ্য মিলিয়ে দেখার প্রক্রিয়ায় কোনও অসঙ্গতি ধরা পড়লে, সেই ভোটারকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র শ্রেণিতে রাখা হচ্ছে। দিল্লির খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৪৭ লক্ষ নাম বাদ পড়েছে। ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’-র কারণে নোটিস পেয়েছেন প্রায় ৩৩ লক্ষ ভোটার। বলা বাহুল্য, ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। তথ্যগত অসংগতির নির্দিষ্ট সংজ্ঞা বা মাপকাঠি প্রকাশ করা হয়নি বলে অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মামলাকারীর দাবি, অনেক নোটিসে শুধু অসঙ্গতির কথা বলা হলেও ঠিক কোন তথ্যের অমিল রয়েছে, তা স্পষ্ট করে জানানো হচ্ছে না। এর ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। মামলাকারীর আরও বক্তব্য, এমন অনেক ভোটার রয়েছেন, যাঁদের কাছে হয়তো খুব বেশি নথিপত্র নেই। মৌলিক তথ্যের প্রমাণ হিসাবে আধার কার্ড রয়েছে। তাঁর প্রশ্ন, একজন ভোটার যিনি ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। বয়স-বাসস্থানের প্রমাণ দাখিল করেছেন, তাঁকে কেন বাড়তি তথ্য বা প্রমাণ দিতে হবে?

Advertisement

এর আগে বাংলায় এসআইআর-এও ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ নিয়ে বিতর্ক হয়েছিল। তা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলাও হয়। এবার দিল্লির এসআইআর (Delhi SIR)-এর ক্ষেত্রেও একই ধরনের ছবি দেখা গেল। ভোটারদের পাঠানো নোটিসগুলি কোনও যান্ত্রিক পদ্ধতিতে পাঠানো হচ্ছে কি না? ভোটাররা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নির্দিষ্ট কারণ জানতে পারছেন কি না? তা-ও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.