সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় খাবার ডেলিভারি অ্যাপ জোম্যাটোর (Zomato) কর্মীদের উপরে নিগ্রহের অভিযোগ আগেও উঠেছে। এবার মাঝরাস্তায় সংস্থার এক কর্মীকে জুতোপেটা করতে দেখা গেল এক তরুণীকে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral video)। তবে ঠিক কী কারণে এভাবে নিগৃহীত হতে হল ওই যুবককে তা এখনও জানা যায়নি।
টুইটারে এক ইউজার ভিডিওটি শেয়ার করেন। তাতে দেখা যাচ্ছে, এক তরুণী তাঁর জুতো খুলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জোম্যাটো ডেলিভারি কর্মীকে মারছেন। তিনি একা নন, তাঁর সঙ্গে ছিলেন অন্য মহিলারা। ভিডিওটি শেয়ার করে ওই ইউজার ‘জোম্যাটোকেয়ার’ ও ‘জোম্যাটো’কে ট্যাগ করে লেখেন, ‘এই ডেলিভারি এক্জিকিউটিভকে নিগ্রহ করা হল যখন তিনি আমার অর্ডারটি দিতে এসেছিলেন। কয়েকজন মহিলা তাঁর থেকে অর্ডারটি ছিনিয়ে নেন এবং তাঁকে জুতো দিয়ে মারতে শুরু করেন। উনি (ওই কর্মী) কাঁদতে কাঁদতে আমার কাছে এসে জানাতে থাকেন, ওঁর কাজ চলে যাবে।’
[আরও পড়ুন: বাংলায় বাঁশের বাড়ি তৈরিতে আগ্রহী মার্কিন সংস্থা, সুযোগ ৪৫ হাজার কর্মসংস্থানেরও]
Hi @zomatocare @zomato, the delivery executive got assaulted while delivering my order (#4267443050). Some woman took the order from him and started hitting him with her footwear. He came to my place crying and terrified that he would lose his job. pic.twitter.com/8VQIaKVebz
Advertisement— dj (@bogas04) August 15, 2022
ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এভাবে কেন ওই যুবককে নিগৃহীত হতে হল অভিযোগ তুলতে দেখা যায় নেটিজেনদের। পাশাপাশি জোম্যাটোর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অনেকেই। আসলে ওই টুইটের রিপ্লাইয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে। যার জবাবে এক ইউজার প্রশ্ন তুলেছেন, যেহেতু ওই কর্মীটি ধনী নন, তাই জোম্যাটো জানাচ্ছে তারা ঘটনাটি আগে খতিয়ে দেখবে। তাঁর দাবি, ওই কর্মীটিকে পুরস্কৃত করা উচিত। সে সঙ্গে অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত। কোনও কোনও ক্রুদ্ধ ইউজার জোম্যাটো বয়কটের দাবিও তুলেছেন।
তবে ভিডিওয় ওই তরুণীকে খাবার ছিনিয়ে নিতে দেখা যায়নি। তাই প্রশ্ন উঠছে, তিনি ওই কর্মীকে জুতোপেটা করলেও সত্য়িই কি খাবারও ছিনিয়ে নিয়েছিলেন। আপাতত ভাইরাল ভিডিওটি ঘিরে নানা মন্তব্যের ভিড় নেটদুনিয়ায়।
[আরও পড়ুন: পুজোয় অনুদানের ২৫৮ কোটিতে কী কী উন্নতি হত রাজ্যে? হিসাব দিল BJP, পালটা জবাব তৃণমূলের]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের