সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। জাল ডিগ্রি ইস্যুতে বিরোধীরা একাধিকবার তুলোধোনা করেছে তাঁকে। এমনকী বামপন্থী ছাত্রনেতাদেরও রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে একাধিকবার। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই আস্থা রেখেছেন তাঁর উপর। তাঁর পোর্টফোলিও পরিবর্তন হলেও কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে বরাবরই পদ অলঙ্কৃত করেছেন। ২০১১ সাল থেকে রাজ্যসভার সাংসদ বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বিগত দিনের যাবতীয় সমালোচনার জবাব দিলেন শুক্রবার। দ্বিতীয়বার রাজ্যসভায় পা রাখলেন তিনি এবং শপথবাক্য পাঠ করলেন সংস্কৃততে। সংস্কৃততে শপথবাক্য পাঠ করে পক্ষান্তরে বিরোধীদের জবাব দিলেন স্মৃতি। তাঁর সঙ্গে প্রথমবার রাজ্যসভার সাংসদ হিসাবে শপথগ্রহণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
স্মৃতি ইরানি ২০১৪ সালে রাজ্যসভার সাংসদ থাকা অবস্থাতেই লোকসভা ভোটে দাঁড়ান। আমেঠীতে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়ে হেরে যান স্মৃতি। কিন্তু সাংসদ পদ বহাল ছিল তাঁর। এই বছর তাঁর সাংসদ পদের মেয়াদ পূর্ণ হতেই ফের তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত গেরুয়া শিবিরের থিঙ্কট্যাঙ্ক। বরাবরের মোদির স্নেহের পাত্রী স্মৃতি। অমিত শাহ গুজরাটের দীর্ঘদিনের বিধায়ক। তিনি অবশ্য হিন্দিতেই শপথবাক্য পাঠ করেন। তবে স্মৃতির সংস্কৃততে শপথবাক্য পাঠ নিঃসন্দেহে বড় চমক।
সর্বশেষ খবর
-
সত্যিকারের মুসাফির ক্যাফে! হিমাচল ও উত্তরাখণ্ডে অভিনব উদ্যোগ বিক্রান্ত ম্যাসির
-
ভোটের লড়াইয়ে ‘জোড়াফুল’ অতীত! ‘আপেল’ না ‘এসি’, কোন প্রতীকে লড়বে তৃণমূল?
-
অভিষেকের বিশ্বরেকর্ডের পর দুরন্ত বোলাররাও! আফগানিস্তানকে ‘চুনকাম’ করল ভারত
-
তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করল কমিশন, নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ে থাকছে না ‘ঘাসফুল’
-
এবার পাকিস্তানে লকডাউন! করোনা নয়, নতুন ‘বিপর্যয়’ পড়শি দেশে