Sonam Wangchuk

সরকারের সঙ্গে ‘ডিল’ করেই অনশন ভঙ্গ সোনমের! কটাক্ষের মুখে পড়ে বললেন…

২৬ দিন ধরে অনশন করার পর বৃহস্পতিবার রাতে অনশন ভঙ্গ করেন সোনম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৩:৫৬

options
link
সরকারের সঙ্গে ‘ডিল’ করেই অনশন ভঙ্গ সোনমের! কটাক্ষের মুখে পড়ে বললেন…
সোনম ওয়াংচুক।

দীর্ঘ ২৬ দিন তিনি অনশন করেছিলেন। এরপর বৃহস্পতিবার রাতে অনশন ভঙ্গ করেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তাঁকে খাইয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। অথচ এরপরই অভিযোগ উঠতে শুরু করেছে, তিনি নাকি মোদি সরকারের সঙ্গে নির্দিষ্ট ‘সমঝোতা’র পরই অনশন ভঙ্গ করতে রাজি হয়েছেন। স্বাভাবিক ভাবেই, এমন অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন সোনম। এক ভিডিওয় তিনি পালটা প্রশ্ন করেছেন, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রায় এক মাস অনশন করার পরও তাঁকে নিজের সততার প্রমাণ দিতে হবে!

Advertisement

তাঁকে বলতে শোনা গিয়েছে, ”২৬ দিন অনশনের পরও কি আমাকে আমার সততার প্রমাণ করতে হবে?” দীর্ঘ ২২ মিনিটের ভিডিওয় তাঁকে স্পষ্টতই ক্রুদ্ধ ও হতাশ দেখিয়েছে। সোনমের আর্জি, তাঁর এই সিদ্ধান্তের যেন রাজনীতিকরণ না করা হয়।

Advertisement

নিট প্রশ্ন ফাঁসের জবাবদিহি চেয়ে এবং শিক্ষা ব্যবস্থায় বদলের দাবিতে গত ২৬ জুন দিল্লির যন্তর মন্তর আমরণ অনশন শুরু করেন সোনম। পাশে পান ককরোচ জনতা পার্টিকে। সেই আন্দোলনই ধীরে ধীরে বড়সড় বিদ্রোহের রূপ নেয় রাজধানীর বুকে। এহেন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার অনশন ভাঙেন তিনি। সোনমের অনশন ভাঙার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সোনমজিকে অনুরোধ জানাই তিনি যেন চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন। দ্রুত দৈনন্দিন জীবনে ফিরুন, তাঁর স্বাভাবিক ওজন ফিরে আসুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সোনমজি যেন সুস্থ থাকেন।’ অন্যদিকে, ককরোচ জনতা পার্টিও স্বাগত জানিয়েছে অনশন ভঙ্গের সিদ্ধান্তকে। তাদের মতে, ‘সোনম স্যর অনশন ভেঙেছেন সেটা আমাদের জন্য খুবই স্বস্তির। নিজের জীবন বাজি রেখে গোটা দেশের চেতনাকে তিনি জাগিয়ে তুলেছিলেন। আমাদের দেশের জন্য আপনার প্রাণ অত্যন্ত মূল্যবান।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.