সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি! এবার চেন্নাইতে জরুরি অবতরণ করল দুবাইগামী স্পাইসজেটের একটি বিমান। উড়ানটিতে মোট ১৬০ জন যাত্রী এবং ৭ জন ‘ক্রু’ ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।
জানা গিয়েছে, সোমবার বেলায় এসজি-২৩ বিমানটি তামিলনাড়ুর মাদুরাই থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণ পরই বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সামান্য কাঁপতে থাকে উড়ানটি। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট তড়িঘড়ি বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণের সিদ্ধান্ত নেন। সেই মতো যোগাযোগ করা হয় চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই উড়ানটি চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে মোট ১৬০ জন যাত্রী এবং ৭ জন ‘ক্রু’ ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।
কিন্তু বিমানটির ঠিক কোথায় যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল, তা জানা যায়নি। বিমান সংস্থার তরফেও আনুষ্ঠিকভাবে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি। চারদিন আগেই মাঝআকাশে পাটনাগামী স্পাইসজেটের অন্য একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। দিল্লি থেকে রওনা দিয়েছিল বিমানটি। যান্ত্রিক ত্রুটির জেরে বিমানটি ফের দিল্লিতেই ফিরে যায়। এরকমই একের পর এক ঘটনার জেরে স্বাভাবিকভাবেই বিমানে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সর্বশেষ খবর
-
‘হাতকড়া অপেক্ষা করছে’, আমেরিকায় ভিসার বেনিয়মে কগনিজ্যান্টেকে বিরাট শাস্তি, বিপাকে ভারতীয়রা!
-
কাঁকসার গভীর জঙ্গল থেকে উদ্ধার ৪টি কঙ্কাল, আত্মহত্যা নাকি খুন? ঘনীভূত রহস্য
-
স্ট্র্যান্ড রোডে লাগছে প্যারিসের ছোঁয়া! পুজোর আগেই সাজসাজ রব চন্দননগরে, ব্যাপারটা কী?
-
১৪ বছর পর দলীপ চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় শামিরা, শেষ দিনে কার্যত নিয়মরক্ষার লড়াই
-
পুজোয় আমিষ নৈব নৈব চ, ফতোয়া না রীতি