জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে চারটি কঙ্কাল। তার মধ্যে একটি কঙ্কাল এক শিশুর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার মলানদিঘির জাঠগড়িয়া মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। জঙ্গলের ভিতর থেকে একসঙ্গে চারজনের কঙ্কাল উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উঠেছে একাধিক প্রশ্ন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গভীর জঙ্গলের ভিতরে পড়ে থাকতে দেখা যায় চারটি কঙ্কাল। এরপর পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং নির্দিষ্ট প্রক্রিয়া মেনে কঙ্কালগুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি আশপাশের এলাকাতেও তল্লাশি চালানো হয়েছে। তবে ওই চারটি কঙ্কাল কোথা থেকে এল, কতদিন ধরে সেখানে পড়েছিল এবং কীভাবে তাঁদের মৃত্যু হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। মৃত ব্যক্তিদের পরিচয় কী এবং মৃত্যুর নেপথ্যে কোনও রহস্য রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং বলেন, “চারটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সেগুলি মানুষের কঙ্কাল বলে চিহ্নিত করা গিয়েছে। ফরেনসিক বিভাগের আধিকারিকরা কঙ্কালগুলি উদ্ধার করেছেন। ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই বিস্তারিতভাবে জানা যাবে, কঙ্কালগুলি কার এবং সেগুলির সঙ্গে কোনও নির্দিষ্ট নিখোঁজ ব্যক্তির যোগসূত্র রয়েছে কি না। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।”
ইতিমধ্যেই উদ্ধার হওয়া কঙ্কালগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলে মৃত্যুর আনুমানিক সময়, পরিচয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। একসঙ্গে চারটি কঙ্কাল উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে কোনও অপরাধের যোগ রয়েছে কি না, নাকি অন্য কোনও কারণে ওই কঙ্কালগুলি জঙ্গলে এসে পড়েছিল সেই সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘এত গরম হয়ে গেলে কী করে?’, যৌনতা ও সম্পর্কের রসায়নে রগরগে ‘লাস্ট স্টোরিস ৩’-এর ট্রেলার
-
‘লাল ব্লাউজ পরে ছবি পাঠাস’, ছাত্রীদের মেসেজ শিক্ষকের! হাওড়ার স্কুলে ধুন্ধুমার
-
নবপত্রিকা স্থাপন থেকে মন্ত্রের সঠিক উচ্চারণ কৌশল! পুরোহিতদের প্রশিক্ষণ শিবির সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের
-
১৩০ বছরের ইতিহাসে ভয়াল বন্যা জাপানে! এশিয়াডের আগে জল থইথই ক্রীড়াবিদদের অস্থায়ী ঘর
-
মহড়া চলাকালীন বাংলাদেশের চিনা ট্যাঙ্কে বিস্ফোরণ, নিহত ২! প্রশ্ন ‘মেড ইন চায়না’ নিয়ে