ছাত্রীদের উদ্দেশে অশ্লীল ভাষা প্রয়োগ, অশালীন আচরণ ও কুরুচিকর ইঙ্গিত করার অভিযোগ উঠল হাওড়ার (Howrah) এক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ছাত্রীদের হোয়াটসঅ্যাপে কুরুচিকর মেসেজও পাঠাত অভিযুক্ত শিক্ষক। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও স্কুল শিক্ষা দপ্তরে অভিযোগ জানাল ছাত্রীরা।
ওই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের ভিজুয়াল আর্টসের ওই শিক্ষক ছাত্রীদের কুরুচিকর মেসেজ পাঠাচ্ছে। এই নিয়ে আগেও তাকে সতর্ক করেছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু কোনও লাভ হয়নি। এখনও একই কাজ করেছে চলেছে সে। এই নিয়ে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিষয়টি লিখিতভাবে প্রধান শিক্ষককে জানায়। ছাত্রীদের অভিযোগ, তাদেরকে ঘুরতে নিয়ে যেতে চাইত ওই শিক্ষক। মডেল হওয়ার টোপ দিয়ে ছাত্রীদের কাছ থেকে শাড়ি পরা ছবি চাইত। হোয়াটসঅ্যাপ চ্যাটে এক ছাত্রীকে ওই শিক্ষক লেখে, “সাদা শাড়ির সঙ্গে লাল রঙের ব্লাউড পরে সেজে ছবি তুলে আমায় পাঠাস। স্কুলে এসে আমার সঙ্গে আগে দেখা করবি। দেখব কত সুন্দর লাগছে তোকে। আমায় ফোন কর পারলে।” অভিযোগ, এরকম মেসেজ একাধিক ছাত্রীকে পাঠায় ওই শিক্ষক।
আরও পড়ুন:
প্রত্যেকেই চাইছে ওই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক জানান, “ছাত্রছাত্রীরা প্রথমে মৌখিকভাবে বিষয়টি জানায়। এরপর বুধবার লিখিতভাবে অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে শোকজ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।” তবে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এ প্রসঙ্গে হাওড়া জেলার স্কুল শিক্ষা পরিদর্শক বিমল কুমার গায়েন বলেন, “আমি ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। তিনি একটি রিপোর্টও আমাদের দিয়েছেন। ওই রিপোর্টের ভিত্তিতে আমরা স্কুল শিক্ষা দপ্তর থেকে একটি তদন্ত শুরু করছি। তদন্তে ওই শিক্ষক দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!