Supreme Court

পহেলগাঁও হামলায় মোদি-শাহকে দায়ী করে পোস্ট, লোকসঙ্গীত শিল্পীকে জামিন দিল সুপ্রিম কোর্ট 

গত ৭ জানুয়ারি নেহার বিরুদ্ধে ওঠা সোশাল মিডিয়া পোস্টের মামলায় গ্রেপ্তারি থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছিল সুপ্রিম কোর্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৮:৪০

options
link
পহেলগাঁও হামলায় মোদি-শাহকে দায়ী করে পোস্ট, লোকসঙ্গীত শিল্পীকে জামিন দিল সুপ্রিম কোর্ট 
আদালতের নির্দেশ মতো এদিন বয়ান রেকর্ড করেন নেহা সিং রাঠোর।

পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর জন্য পাকিস্তান নয়, বিজেপি দায়ী। এই ষড়যন্ত্রের পিছনে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোশাল মিডিয়ায় এমন বিতর্কিত পোস্টের জেরে গ্রেপ্তার হন লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর। মঙ্গলবার নেহার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।

Advertisement

মামলা উঠেছিল বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি এএস চান্দুরকরের বেঞ্চে। আদালতের নির্দেশ মতো এদিন শুনানিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জবানবন্দি রেকর্ড করেন নেহা। এর পরেই লোকসঙ্গীত গায়িকার জামিন মঞ্জুর করে আদালত। দুই বিচারপতি মন্তব্য করেন, জামিন পেলেও তদন্তে সাহায্য করবেন নেহা, এই শর্তেই তাঁকে জেলমুক্ত করা হচ্ছে। উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্ট নেহার জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। ওই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ৭ জানুয়ারি নেহার বিরুদ্ধে ওঠা সোশাল মিডিয়া পোস্টের মামলায় গ্রেপ্তারি থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার জামিনও মঞ্জুর করল শীর্ষ আদালত। এইসঙ্গে বিচারপতিরা উত্তরপ্রদেশ সরকার এবং অভিযোগকারীকে নোটিশ জারি করে বলেছে, নেহার বিরুদ্ধে জোরপূর্বক কোনও পদক্ষেপ করা যাবে না।

Advertisement

প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিলে পহেলগাঁওয়ে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। পাকিস্তানের গুপ্তচর সংস্থার মদতে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এসেছিল। ‘বদলা’ নিতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিঘাঁটিগুলি। এর জেরেই পরবর্তীকালে ভারত-পাকিস্তান যুদ্ধ বাধে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.