সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সংগীত বাজানোর সময় ‘দেশপ্রেম দেখাতে’ প্রেক্ষাগৃহে উঠে দাঁড়ানোর দরকার নেই। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, জাতীয় সংগীত বাজার সময় উঠে দাঁড়াতে অনিচ্ছুক কোনও ব্যক্তিকে কেউ জোর খাটাতে পারবেন না। কারণ কেউ উঠে দাঁড়াতে অনিচ্ছুক মানে এই নয় যে, ওই ব্যক্তি জাতীয়তাবাদ বিরোধী বা দেশবিরোধী। তাই জাতীয় সংগীত চলার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়। তবে এই শিথিলতা শুধুমাত্র প্রেক্ষাগৃহের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এএম খানউইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বিশেষ বেঞ্চ সোমবার বলেছে, “সমাজে কারও ‘নৈতিক পুলিশগিরির’ দরকার নেই। বেঞ্চ বলেছে, এরপর হয়তো দেখব, জাতীয় সংগীত অবমাননা হবে বলে জানিয়ে সরকার প্রেক্ষাগৃহে দর্শকদের টি-শার্ট, হাফ প্যান্ট পরে আসতেও নিষেধ করবে। বেঞ্চের বক্তব্য, লোকে সিনেমা হলে আসে বিশুদ্ধ বিনোদনের জন্য। সমাজে বিনোদন দরকার। আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি চালাতে দেব না আপনাদের (কেন্দ্র)। প্রত্যাশা এক জিনিস, আর তা বাধ্যতামূলক করা আরেক ব্যাপার। দেশপ্রেম বোধ আস্তিনে বয়ে বেড়াতে বাধ্য করা যায় না।”
[অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ রাজ্যের]
কেন্দ্রের প্রতিনিধি হিসেবে অ্যাটর্নি জেনারেল কেকেক ভেনুগোপাল বলেছিলেন, “আমাদের দেশে জাতি-ধর্মে-বর্ণের বৈচিত্র রয়েছে। তাই সবাইকে এক সুতোয় বাঁধতে একটি নিয়ম বাধ্যতামূলক করা দরকার। যাতে সকলের মধ্যেই দেশাত্মবোধ জাগে। সবাই অনুভব করেন, সবার আগে সকলের পরিচয় যে তিনি ভারতীয়।” কিন্তু তাঁর এমন ভাবনাকে খণ্ডন করে বিচারপতি চন্দ্রচূড়ের প্রশ্ন, এমন কথা কোথায় বলা আছে যে সিনেমা হলে জাতীয় সংগীতে উঠে দাঁড়ানো বাধ্যতামূলক হলে গণতান্ত্রিক ও রাজনৈতিক উন্নতি হয়? তবে এখনই এই নির্দেশ কার্যকরী হচ্ছে না। আগামী বছর ৯ জানুয়ারি পরবর্তী শুনানিতে এ নিয়ে নির্দেশ দিতে পারে শীর্ষ আদালত।
[শিল্পপতিরা রাজ্য চালাচ্ছে, গুজরাটে দাঁড়িয়ে মোদিকে কটাক্ষ রাহুলের]
সর্বশেষ খবর
-
কাল হল প্রতিকূল আবহে শৃঙ্গজয়ের জেদ! নেপালে তুষারধসে মৃত্যু বাংলার পর্বতারোহীর
-
বালতি হাতে বাড়িতে ঢুকল কে? তারপরই তীব্র বিস্ফোরণ, কর্নাটকে মৃত একই পরিবারের ৬ জন
-
‘নিজে ড্রাইভ করে গড়িয়াহাটে শপিং করি,’ পুজো নিয়ে আড্ডায় দিতিপ্রিয়া
-
সিনেমা হলের মধ্যেই অবাধ যৌনতা! ‘প্রান্তিকে’ একী কাণ্ড, হুলস্থুল তেহট্টে
-
বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ভারতীয় দলের কোচ হলেন বালাজি!