Himanta Viswa Sharma

এক কোটি দিলেই খুন! অসমের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার ১ দর্জি, আটক ৩

অসমের মরিগাঁও থেকে অভিযুক্তের বাবা, ভাই সহ আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৪:৫০

options
link
এক কোটি দিলেই খুন! অসমের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার ১ দর্জি, আটক ৩
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফাইল ছবি।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার। ধৃতের নাম আব্দুল মোতালেব। পেশায় তিনি একজন দর্জি। অসমের মরিগাঁও থেকে অভিযুক্তের বাবা, ভাই সহ আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযোগ, সোশাল মিডিয়ায় স্বাধীনতা দিবসের ভাষণ সরাসরি সম্প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হত্যার হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে পুলিশের সাইবার শাখার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মরিগাঁও এলাকার আব্দুল মোতালেব নাম এক ব্যক্তির ফোন থেকে হুমকিটি এসেছে। তারপরেই অ্যাকশনে নামে পুলিশ। মোবাইল নম্বর ট্রেস করেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গুয়াহাটির খানাপাড়া থেকে স্বাধীনতা দিবস অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভাষণ সরাসরি সম্প্রচারের সময় সোশাল মিডিয়ায় ওই হুমকি দেওয়া হয়। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় আব্দুল মোতালেব নাম ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীকে ১ কোটি টাকার বিনিময়ে হত্যার হুমকি দেন। তিনি বলেন, যারা এই অর্থ দিতে ইচ্ছুক, তাদের ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলেন। আরও অভিযোগ, দেশবিরোধী মন্তব্যের পাশাপাশি পাকিস্তানের সমর্থনে স্লোগানও দেওয়া হয় সেই লাইভ স্ট্রিমিংয়ে।

Advertisement

পুলিশের সাইবার সেলের নজরে বিষয়টি আসার পর মরিগাঁও থানার পুলিশ অভিযুক্ত সোশাল মিডিয়া অ্যাকাউন্ট এবং পোস্ট করার সময় ব্যবহৃত মোবাইল নম্বর সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই শুরু করে। পরবর্তী তদন্তের সূত্র ধরে পুলিশ মুতালেবের সন্ধান পেতেই গ্রেপ্তার করে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং ওই পোস্টের সঙ্গে সংশ্লিষ্ট সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ও অন্যান্য তথ্য খতিয়ে দেখছে। ওই অ্যাকাউন্টটি মোতালেব নিজেই পরিচালনা করতেন কি না এবং কী কারণে ওই মন্তব্যটি করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.