Tamil Nadu

কারুর পদপিষ্টে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, মৃতের পরিবারকে চাকরি নিয়োগপত্র মুখ্যমন্ত্রী বিজয়ের

৯ মাস আগে তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের। সেই ঘটনায় এতদিন পর কারুরে পা রাখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৯:০১

options
link
কারুর পদপিষ্টে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, মৃতের পরিবারকে চাকরি নিয়োগপত্র মুখ্যমন্ত্রী বিজয়ের
কারুর পদপিষ্টে মৃতের পরিবারকে চাকরির নিয়োগপত্র মুখ্যমন্ত্রী বিজয়ের।

৯ মাস আগে তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের। সেই ঘটনায় এতদিন পর কারুরে পা রাখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এই সফরে মৃতদের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি অতীত স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাঁকে। পাশাপাশি সেদিনের দুর্ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

শুক্রবার কারুরে সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বিজয় বলেন, ‘সেদিনের ঘটনা আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। ওই দিন আমরা শুধু আমাদের সমর্থকদের হারাইনি, পরিবারের সদস্যদের হারিয়েছি। এই ক্ষতি কোনওভাবেই পূরণ হওয়ার নয়।’ পাশাপাশি পুলিশের সমালোচনা করে বিজয় বলেন, “সেই জনসভায় আমি পুলিশের উপর বিশ্বাস রেখেছিলাম। ভেবেছিলাম ওরা গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। পুলিশ আমাদের বলতে পারত, ভিড় বাড়ছে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই সমাবেশ বাতিল করার অধিকার ছিল ওদের। কিন্তু তা না করে ওরাই আমাদের হাইওয়ে পর্যন্ত এগিয়ে দেয়। ওরা (পুলিশ) আশঙ্কার কথা জানালে দলও প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারত।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের সমালোচনা করে বিজয় বলেন, ‘সেই জনসভায় আমি পুলিশের উপর বিশ্বাস রেখেছিলাম। ভেবেছিলাম ওরা গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।’

শুধু তাই নয়, সেই সময় ক্ষমতায় থাকা দল ডিএমকে-র নাম না করেই বিজয় বলেন, “ওরা এই দুঃখজনক ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত মৃত্যুর দায় আমার উপরই চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল।” সেদিনের ঘটনায় মৃতদের স্মৃতিতে একটি স্মৃতিসৌধ নির্মাণেরও ঘোষণা করেন বিজয়। তিনি বলেন, শুধু আর্থিক সাহায্য নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের দায়িত্বও নেবে সরকার।

Advertisement

আদালতের অনুমতির মেলার পর শুক্রবার মুখ্যমন্ত্রী বিজয় মৃতদের পরিবারের ৩২ জন সদস্যের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। একই সঙ্গে কারুরে নতুন একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে পুনর্বাসন ও উন্নয়নের বার্তাও দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.