Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Gurugram Encounter

র‍্যাপার থেকে খুনে গ্যাংস্টার! গুরুগ্রাম এনকাউন্টারে খতম সেই দীপক নান্দালের দলের ৪ দুষ্কৃতী

দীপক হরিয়ানার জনপ্রিয় গায়ক রাহুল ফাজিলপুরিয়া এবং ভারত বিখ্যাত র‍্যাপার বাদশার সঙ্গে 'হরিয়ানা রোডওয়েজ', 'টু মেনি গার্লস' ও 'কার গয়ি চুল'-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় গানে যৌথভাবে কাজ করেছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৭:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৭:২২

options
link
র‍্যাপার থেকে খুনে গ্যাংস্টার! গুরুগ্রাম এনকাউন্টারে খতম সেই দীপক নান্দালের দলের ৪ দুষ্কৃতী zoom
অন্ধকার জগতে দীপক নান্দালের উত্থান বলিউডের স্ক্রিপ্টকেও হার মানাবে।

বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে চার ‘মোস্ট ওয়ান্টেড’ দুষ্কৃতীর। আহত আরও এক দুষ্কৃতী হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে জানা গিয়েছে, নিকেশ হওয়া কুখ্যাত দুষ্কৃতীরা দীপক নান্দাল গ্যাংয়ের লোক। ব্রিটেনে পলাতক থেকেও ভারতে গ্যাং চালানো কে এই দীপক নান্দাল?

হরিয়ানার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তথ্য বলছে, দেশে থাকাকলীন একাধিক ভয়ংকর অপরাধ করার পর বিদেশে পলাতক হয় দীপক নান্দাল। অন্ধকার জগতে তাঁর উত্থান বলিউডের সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে। এই ‘মোস্ট ওয়ান্টেড’ দুষ্কৃতীর বিরুদ্ধ তোলাবাজি, গুলি চালানো, খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রয়েছে। এক সময় হরিয়ানার সঙ্গীত জগতের পরিচিত মুখ ছিলেন দীপক। প্রযোজনার পাশাপাশি ব়্যাপার হিসাবেও পরিচিত হন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দীপক হরিয়ানার জনপ্রিয় গায়ক রাহুল ফাজিলপুরিয়া এবং ভারত বিখ্যাত র‍্যাপার বাদশার সঙ্গে ‘হরিয়ানা রোডওয়েজ’, ‘টু মেনি গার্লস’ ও ‘কার গয়ি চুল’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় গানে যৌথভাবে কাজ করেছেন। ধীরে ধীরে ফাজিলপুরিয়ার ঘনিষ্ট হয়ে উঠেছিলেন তিনি। এক সময় সেই ফাজিলপুরিয়ার উপরেই হামলার অভিযোগ ওঠে দীপকের বিরুদ্ধে। যদিও সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, ফাজিলপুরিয়া তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছিলেন, যা ফেরত দেননি। ২০২৫-এর আগস্টে ফাজিলপুরিয়ার অ্যাকাউন্টেন্টকে খুন করেন দীপক! এরপর থেকে একাধিক অপরাধে নাম জড়ায় তাঁর। সম্প্রতি সুফি গায়ক বিসমিল জানান, দীপকের গ্যাংয়ের লোকেরা ৫ কোটি দাবি করেছে, নচেত খুনের হুমকি দিয়েছে।

এত কিছুর পরেও দীপক নান্দালকে জেল ভরতে পারেনি পুলিশ। কারণ তাঁর আগেই দুবাই হয়ে ব্রিটিনে পালিয়ে যান তিনি। যদিও সেখান থেকেও গ্যাং চালানোর অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে। গত কয়েক মাসে দীপকের গ্যাংয়ের সদস্যদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তেমনই একটি এনকাউন্টারে দীপক নান্দাল গ্যাংয়ের চার দুষ্কৃতীকে নিকেশ করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ খবর পায়, একটি স্করপিও গাড়িতে দুষ্কৃতীরা ঘোরাঘুরি করছে গুরুগ্রামের সুশান্ত লোক ফেস-২ এলাকায়। দ্রুত সেখানে পৌঁছায় পুলিশের অপরাধ দমন শাখার একটি দল। অপরাধ দমন শাখার ডিসিপি জানান, দুষ্কৃতীদের ওই দলটি স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। আগেই মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল দুষ্কৃতীরা। দামি না মেটানোয় হামলা চালায় তারা।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে গুলি চালানো বন্ধ করে দুষ্কৃতীরা। তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। যদিও সেকথায় কান দিয়ে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে ‘ওয়ান্টেড’ দুষ্কৃতীরা। তখনই পালটা গুলি চালায় পুলিশ। এর জেরে বিদেশ থেকে গ্যাং চালানো দীপক নান্দালের দলের পাঁচ দুষ্কৃতী আহত হয়। তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চারজনের। গোটা অপারেশনে গুলিবিদ্ধ হয়েছেন তিন পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। মৃত ও আহত দুষ্কৃতীদের বিস্তারিত পরিচয় পরে প্রকাশ করা হবে, জানিয়েছে গুরুগ্রাম পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.