Tarun Tejpal

২ সপ্তাহের ‘ডেডলাইন’, তেহেলকা কর্তা তরুণ তেজপালকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Goa Case: ধর্ষণ মামলায় তরুণকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল বম্বে হাই কোর্ট। কিন্তু সেই রায়ের বিরোধিতা করে তেহেলকা কর্তা। দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। অন্যদিকে, বম্বে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় গোয়া সরকারও। আবেদন জানানো হয়েছে, ১০ বছরের কারাদণ্ড পর্যাপ্ত নয়, এই যৌন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৮:২৪

options
link
২ সপ্তাহের ‘ডেডলাইন’, তেহেলকা কর্তা তরুণ তেজপালকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের
তেহেলকা কর্তা তরুণ তেজপাল। ফাইল ছবি।

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল তেহেলকা কর্তা তরুণ তেজপাল (Tarun Tejpal )। আগামী দু’সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিল শীর্ষ আদালত। 

Advertisement

ধর্ষণ মামলায় তরুণকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল বম্বে হাই কোর্ট। কিন্তু সেই রায়ের বিরোধিতা করে তেহেলকা কর্তা। দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। অন্যদিকে, বম্বে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় গোয়া সরকারও। আবেদন জানানো হয়েছে, ১০ বছরের কারাদণ্ড পর্যাপ্ত নয়, এই যৌন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। মঙ্গলবার বিচারপতি অলোক আরাধের সিঙ্গল বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণ, তেহেলকা কর্তাকে দু’সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। সেই নথি সুপ্রিম কোর্টে জমা পরলে তবেই তার আবেদন শোনা হবে। মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী ২২ সেপ্টেম্বর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৩ সালে গোয়ায় একটি কনফারেন্স চলাকালীন এক মহিলা সহকর্মীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে তরুণের বিরুদ্ধে। নির্যাতিতা অভিযোগ করেন, গোয়ার এক হোটেলের লিফটে তাঁকে যৌন নিগ্রহ করেছেন ‘তেহেলকা’র প্রতিষ্ঠাতা। এই মর্মে গোয়া পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়। এরপর ২০১৩ সালে গ্রেপ্তার করা হয় তরুণকে। ২০১৪ সালের জুলাই মাসে জামিনে মুক্তি পান তিনি। এরপর ২০১৭ সালে ধর্ষণের অভিযোগ আনা হয় তেজপালের বিরুদ্ধে। মামলার শুনানি শুরু হয় গোয়ার আদালতে। ২০২১ সালে সেই মামলায় রেহাই পান তিনি। এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয় গোয়া সরকার। গত ৬ আগস্ট ধর্ষণ মামলায় তরুণকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় বম্বে হাই কোর্টের গোয়া বেঞ্চ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.