‘বস’কে মহিলা হোম গার্ডের ম্যাসাজ, ভাইরাল ভিডিওয় ছড়াল চাঞ্চল্য

দেখুন সেই ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৫:০০

options
link
‘বস’কে মহিলা হোম গার্ডের ম্যাসাজ, ভাইরাল ভিডিওয় ছড়াল চাঞ্চল্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাকি ইউনিফর্মকে পুলিশরা যে কতটা সম্মান করেন তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। হিন্দি সিনেমাই যুগ যুগান্ত তা দেখিয়ে গিয়েছে। দেখে দেখে আমআদমির মনেও সে ধারণা স্পষ্ট। সেই খাকি শাড়ি পরেই এক মহিলা হোম গার্ড ম্যাসাজ দিলেন তাঁর বসকে। বস অবশ্য পুলিশের পোশাকের সম্মান দিয়েছেন। পোশাক খুলেই আরাম উপভোগ করেছেন। ঠিক এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সম্প্রতি।

Advertisement

সিবিআই তদন্তে বাধা, প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে এবার নাম জড়াল বিজেপি নেতার ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তোলপাড় তেলেঙ্গানা। একটি ভিডিওই পুলিশের অভ্যন্তরের ছবিটি সামনে টেনে এনেছে। যেখানে মহিলা হোম গার্ডকে ম্যাসাজ করতে দেখা যাচ্ছে, তাঁরই অফিসের বসকে। জানা যাচ্ছে, গাড়ওয়ালের এক সাব ইনস্পেক্টর চোখ বুজে এই আরাম উপভোগ করছিলেন। তাঁর নাম হাসান বলেই জানা যাচ্ছে। মহিলা হোম গার্ডটির পরিচয় অবশ্য আপাতত গোপনই আছে। থানার মধ্যে বসে খোদ সাব ইনস্পেক্টরের এহেন কীর্তিকলাপে চোখ কপালে উঠেছে অনেকেরই। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে।

Advertisement

রাহুলের ধর্ম নিরপেক্ষতা যেন বারবনিতাদের প্রেম, কটাক্ষ বিজেপি সাংসদের ]

এই অবশ্য প্রথমবার নয়, পুলিশের এরকম কাজ আগেও চোখে পড়েছে। হায়দরাবাদে এরকমই এক সাব ইনস্পেক্টরের গা টিপে দিচ্ছিলেন অপর এক হোম গার্ড। তিনি অবশ্য পুরুষ ছিলেন। অন্যদিকে ইনস্পেক্টর সাহেব পা তুলে টিভি দেখছিলেন। যদিও পরে তিনি সব অভিযোগ অস্বীকার করেছিলেন। এবারও যে ভিডিও ছড়িয়েছে, তাতে সাব ইনস্পেক্টরের মুখ দেখা যাচ্ছে না। যেহেতু তিনি উপুড় হয়ে শুয়ে আছেন ও পরনে পুলিশের ইউনিফর্ম নেই, তাই সহজে তাঁকে চিহ্নিত করা যায়নি। যদিও ইতিমধ্যেই ওই ব্যক্তির পরিচয় সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হল, তাতে কোনও সুরাহা হবে কি? আরামের পর কি এবার সাজা ঝুলবে সাব ইনস্পেক্টরের কপালে!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.