সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারামুলায় পাক জঙ্গিদের হানা দেওয়ার রাত ফুরোতে না ফুরোতেই পাঞ্জাবের গুরুদাসপুরে দেখা মিলল সন্দেহভাজন কয়েকজন অনুপ্রবেশকারীকে৷ তাদের দেখামাত্রই গুলি চালায় নিরাপত্তা বাহিনী৷ তবে আশেপাশের গ্রামে জঙ্গিরা গা ঢাকা দিয়েছে বলেই মনে করা হচ্ছে৷ জঙ্গিদের খোঁজে চালানো হচ্ছে চিরুনি তল্লাশি৷
ঠিক উরি সেক্টরে আক্রমণের ধাঁচেই রবিবার রাতে বারামুলার রাষ্ট্রীয় রাইফেলসের ৪৬ নং ব্যাটেলিয়ন ক্যাম্পে হামলা চালায় পাক জঙ্গিরা৷ যোগ্য জবাব দেন ভারতীয় জওয়ানরা৷ খতম হয় ২ জঙ্গি৷ সেই আক্রমণের পরই গুরুদাসপুরে কিছু পাক জঙ্গির অনুপ্রবেশ টের পায় বিএসএফ৷ চকরি বর্ডার পোস্টের কাছে অনুপ্রবেশকারীদের দেখামাত্র গুলি চালান নিরাপত্তারক্ষীরা৷ কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, পাল্টা গুলি চালিয়েছে জঙ্গিরা৷ তবে বিএসফ আইজি অনিল পালিওয়াল পরে জানান, জঙ্গিরা পাল্টা আক্রমণ করেনি৷ অনুমান করা হচ্ছে কাছাকাছি গ্রামে গা ঢাকা দিয়েছে তারা৷ গুরুদাসপুরের ডোরাংলা গ্রামে এই মুহূর্তে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা৷
সর্বশেষ খবর
-
৬৫ বছর পর সত্যজিৎ স্মৃতির নিমতিতা রাজবাড়িতে ছবির শুটিং, প্রকাশ্যে ‘দহন বেলার প্রেম’-এর ট্রেলার
-
পিতৃপক্ষ শুরু হওয়ার আগেই বাড়ি থেকে সরান এই ৫ জিনিস, অশুভ প্রভাব কাটবে
-
ট্রাম্প যা চান, জিনপিং কি তা দেবেন? ‘ড্রাগন-ঈগল নৃত্যে’ বিগড়াতে পারে দিল্লির ‘বহিখাতা’
-
রতনে রতন চেনে! ৫০ লাখের তোলাবাজিতে সুমিতের ‘সঙ্গী’ আইপ্যাকের প্রতীক জৈনের আপ্তসহায়ক?
-
শিল্ডেও ভরসা জুনিয়ররা, কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের