সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বসুর জন্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির তহবিলের বাইরেও একটি দু’লক্ষ টাকার ট্রাস্ট তহবিল গঠন করা হয়েছে৷ শুক্রবার প্রকাশিত কেন্দ্রের হাতে থাকা নেতাজি সংক্রান্ত গোপন ফাইলে এমনই তথ্য মিলেছে৷
১৯৫৪-র ২৪ মে তারিখের ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের একটি ফাইল থেকেই এমনটা জানা যাচ্ছে৷ এই তহবিল সংক্রান্ত খবর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে জানানো হয়েছিল ২৩ মে৷ ওইদিনই দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নেহরু৷ এদিন প্রকাশিত হওয়া ফাইলগুলি থেকে আরও জানা যাচ্ছে, এই তহবিল থেকে কিছু অর্থ নেতাজির পত্নী ফ্রাউ শেঙ্কলকে দেওয়া হয়েছিল৷
একটি ফাইলে দেখা যাচ্ছে, নেতাজি-কন্যা অনিতা বসুকে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৮ অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব প্রদানে কোনও বাধা নেই বলে বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে সুইজারল্যান্ডের ভারতীয় দূতকে৷ বুধবার কেন্দ্রীয় সংস্কৃতি সচিব এন কে সিনহা কেন্দ্রের হাতে থাকা গোপন নেতাজি ফাইলের নবম ও শেষ কিস্তি প্রকাশ করেন৷ এই ফাইলগুলি বিদেশমন্ত্রকের ১৯৫৩-১৯৯০-এর নথি৷
সর্বশেষ খবর
-
কঠোর পদক্ষেপ করা যাবে না, মহুয়ার গ্রেপ্তারি পরোয়ানায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের
-
সৌদি ফেরত মুসলিমরা বেশি গোঁড়া! কেরল নিয়ে বিশ্বব্যাঙ্কের রিপোর্টে উদ্বিগ্ন থারুর
-
স্বামী ও প্রেমিককে নিয়ে এক ছাদের নিচে সংসার বধূর! মায়ের ‘কীর্তি’তে খুদে সন্তানরা বলছে…
-
বিশ্বমঞ্চে তেরঙ্গা পোশাক পরে জাতীয় পতাকার অপমান! উর্বশী রাওতেলার কীর্তিতে বিতর্ক তুঙ্গে
-
প্রিয় মানুষের বিশেষ দিনে এই ৫ উপহার দিলেই সমূহ বিপদ! জেনে নিন কী বলছে বাস্তুশাস্ত্র