Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Urvashi Rautela

বিশ্বমঞ্চে তেরঙ্গা পোশাক পরে জাতীয় পতাকার অপমান! উর্বশী রাওতেলার কীর্তিতে বিতর্ক তুঙ্গে

Miss Universe India 2026: ফের একবার ফ্যাশন স্টেটমেন্টের জন্যেই কটাক্ষ, সমালোচনার শিকার হতে হল উর্বশী রাওতেলাকে। ব্রহ্মাণ্ডসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে তেরঙ্গা পোশাকে ধরা দিয়েছিলেন মডেল-নায়িকা, আর তাতেই উসকে গিয়েছে বিতর্ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৮:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৮:৩৪

options
link
বিশ্বমঞ্চে তেরঙ্গা পোশাক পরে জাতীয় পতাকার অপমান! উর্বশী রাওতেলার কীর্তিতে বিতর্ক তুঙ্গে zoom
তেরঙ্গা পোশাক পরে জাতীয় পতাকার অপমান উর্বশী রাওতেলার!
Advertisement

বিতর্ক আর উর্বশী রাওতেলা যেন একে-অপরের সমার্থক! হাতে সিনেমা-সিরিজ কিংবা নিদেনপক্ষে টেলিভিশন শো না থাকলেও স্টাইল স্টেটমেন্টের জেরেই লাইমলাইটে বিরাজ করেন মডেল-অভিনেত্রী। মাস তিনেক আগে মাত্রাতিরিক্ত মেকআপ চড়িয়ে কান কার্পেটে ‘ডায়মন্ড গার্ল’ অবতারে ধরা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এবার ফের একবার ফ্যাশন স্টেটমেন্টের জন্যেই কটাক্ষ, সমালোচনার শিকার হতে হল উর্বশী রাওতেলাকে (Urvashi Rautela)। ব্রহ্মাণ্ডসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে তেরঙ্গা পোশাকে ধরা দিয়েছিলেন মডেল-নায়িকা, আর তাতেই উসকে গিয়েছে বিতর্ক।

দেশের জাতীয় পতাকার রঙে অনুপ্রাণিত এক জমকালো লম্বা গাউনে হাজির হন উর্বশী। আর সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে মডেল-অভিনেত্রীর এহেন সাজপোশাকের ছবি ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড়। 

Urvashi Rautela sparks controversy in a tricolour gown at Miss Universe India 2026
ব্রহ্মাণ্ডসুন্দরী প্রতিযোগিতার মঞ্চ তেরঙ্গা পোশাকে উর্বশী রাওতেলা

ট্রোল-মিম, বিতর্ক যেন উর্বশী রাওতেলার ছায়াসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। যেখানেই যান বিতর্কের শিরোনামে নাম লেখান। এবার ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ (Miss Universe India 2026)-এর চূড়ান্ত পর্বেও তার ব্যতিক্রম হল না। একসময়ে যিনি নিজে এই সুন্দরী প্রতিযোগিতার দৌড়ে নেমেছিলেন, এবার সেই উর্বশীই বিচারকের আসনে। অতঃপর ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে ‘জাজ’ হিসেবে নজর কাড়তে পোশাকেও অভিনবত্ব বজায় রেখেছিলেন তিনি। দেশের জাতীয় পতাকার রঙে অনুপ্রাণিত এক জমকালো লম্বা গাউনে হাজির হন উর্বশী। আর সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে মডেল-অভিনেত্রীর এহেন সাজপোশাকের ছবি ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড়। নেটভুবনজুড়ে নিন্দার আবহ। একাংশ যদিও উর্বশী রাওতেলার দেশাত্মবোধের প্রশংসায় পঞ্চমুখ, তবে নেটমহলের আরেকাংশের কাছে এহেন পোশাক পরে দেশের প্রতিনিধিত্ব করা আদতে জাতীয় পতাকার অবমাননা। অতঃপর পোশাক নির্বাচন নিয়ে উর্বশীকে পাঠ দিতেও ছাড়লেন না তাঁরা।

Advertisement

“আমি যেমনটা বলেছিলাম, আমিই ভারত। তাই আজ সত্যিই আমার নিজেকে ভারত বলে মনে হচ্ছে।…”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by urvashi rautela ff (@urvashirautela_arabic)

ভাইরাল ছবি-ভিডিওতে দেখা যায়, জাতীয় পতাকার আদলে তৈরি গেরুয়া, সাদা এবং সবুজ রঙের লং গাউনে উর্বশী। পোশাকের একেবারে মাঝখানে আঁকা অশোকচক্র। বিশ্বমঞ্চে এহেন ফ্যাশন স্টেটমেন্টে ধরা দিয়ে উর্বশী রাওতেলা বলেন, “আমি যেমনটা বলেছিলাম, আমিই ভারত। তাই আজ সত্যিই আমার নিজেকে ভারত বলে মনে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যে পোশাকটি পরেছি সেটি আমাদের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত।” আর এহেন ভিডিও ভাইরাল হতেই মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলেছেন একাংশ। কেউ ‘ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া’, কেউ বা ‘জাতীয় গৌরব অবমাননা রোধ আইন’-এর কথা মনে করিয়ে উর্বশীকে একহাত নিয়েছেন। আইন অনুযায়ী, জাতীয় পতাকাকে ইচ্ছাকৃতভাবে মাটিতে স্পর্শ করানো বা পোশাক হিসেবে কোমর থেকে নিচে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর সেকথা উল্লেখ করেই অভিনেত্রীকে ফ্যাশনবোধের পাঠ দিয়েছেন নেটভুবনের একাংশ। কারও কথায়, ‘এটা অত্যন্ত অন্যায়।’ কারও বা কটাক্ষ, ‘তেরঙ্গা পরার অনুমতি তো নেই, আপনি কী বোঝাতে চাইছেন এসব করে?’ এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে সোশালপাড়া।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.