সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগে অশান্ত কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার শিকার হন নিরাপরাধ তীর্থযাত্রীরা। জঙ্গিদের এলোপাথারি গুলিতে প্রাণ হারান সাত জন অমরনাথ যাত্রী। আহত হন তিনজন পুলিশকর্মী-সহ ১২ জন। এবার সেই ঘটনায় জড়িত সন্দেহে খোদ রাজ্যের শাসক দল পিডিপি-র এক বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হল। ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
[দক্ষিণ কাশ্মীরের ত্রালে গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি]
জানা গিয়েছে, সাত মাস আগে পিডিপি বিধায়ক আয়াজ আহমেদ মীরের নিরাপত্তারক্ষী হিসেবে তৌসিফ আহমেদ নামে ওই পুলিশকর্মীকে নিয়োগ করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। বিধায়কের গাড়ি চালাত সে। কাশ্মীর পুলিশের আইজি মুনির খান জানিয়েছেন, প্রাথমিকভাবে তৌসিফের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের সহযোগিতা করছে তৌসিফ। এই ঘটনায় তৌসিফ ছাড়াও আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
[সবথেকে লম্বা দাঁতের মালিক, গিনেস বুকে নাম এই ভারতীয় যুবকের]
গত সোমবারের ঘটনা। অমরনাথ দর্শন করে ফেরার পথে অনন্তনাগে পুণ্যার্থীদের একটি বাসে জঙ্গি হামলা হয়। পুলিশ এসকর্টবিহীন বাসটিকে ঘিরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের। ঘটনার জেরে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। কাশ্মীরের অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলার ঘটনায় মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরাও। প্রশ্ন উঠেছে, জঙ্গি হামলার আগাম খবর থাকা সত্ত্বেও কেন অমরনাথ যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি? পুলিশ এসকর্ট ছাড়া কীভাবেই বা তীর্থযাত্রীদের নিয়ে বাসটি অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল? ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে জম্মু ও কাশ্মীর সরকার। আর তদন্তে নেমেই শাসকদলের বিধায়কের গাড়ি চালককে আটক করলেন তদন্তকারীরা।
[OMG! মডেলদের পিছন থেকে টেক অফ করল বিমান, তারপর…]
সর্বশেষ খবর
-
বিয়ে করলেন ট্রাম্পের ছেলে, খরচ জোগালেন পুতিন ঘনিষ্ঠ রুশ ব্যবসায়ী! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
সচিবের অনিয়ম! জাতীয় ভলিবল ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার হারাল বাংলা
-
আজই শেষ! ভারতীয় ক্রিকেটে শেষ হচ্ছে আগরকর যুগ, তৈরি ‘ধন্যবাদ’ ইমেলও
-
উর্দির বলে ৩ কোটি টাকা তোলা! প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে নয়া অভিযোগ গড়িয়াহাটে
-
অসমের ‘লেডি সিংহমে’র নেতৃত্বে কোবরা! সিআরপিএফের ইউনিটের নেতৃত্বে প্রথম মহিলা অফিসার