জানেন, কেন দিল্লির রাস্তায় এক সারমেয়কে পিটিয়ে মারল তিন যুবক?

দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৩:৪১

options
link
জানেন, কেন দিল্লির রাস্তায় এক সারমেয়কে পিটিয়ে মারল তিন যুবক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশিদিন আগের কথা নয়। গো-মাংস গুজবে গণপিটুনিতে মানুষ খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। দেশে পশুহাট বা পশুবাজারে গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা নিয়েও বিতর্ক কম হয়নি। আর এবার খবরের শিরোনামে কুকুর। রাজধানী দিল্লিতে একটি কুকুরকে পিটিয়ে মেরে মৃতদেহটি ব্যাগে করে নিয়ে যাওয়ার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা জেরায় স্বীকার করেছে, মাংস খাওয়ার জন্য কুকুরটিকে পিটিয়ে মেরেছিল তারা।

Advertisement

[ইঁদুরে খেয়েছে ৫০ কেজি গাঁজা, আদালতে আজব যুক্তি পুলিশের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি মাসের গোড়ায় দক্ষিণ দিল্লির একটি বহুতলের সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনার ছবি ধরা পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই বহুতল লাগোয়া ফুটপাতে একটি কুকুরকে নির্মমভাবে মারছে তিনজন যুবক। মারের চোটে একসময়ে কুকুরটি মারা যায়। এরপর কুকুরের দেহ এক ব্যাগে ভরে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় ওই তিন যুবক। ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে আসার পরই সক্রিয় হয় দিল্লি পুলিশ। টি ডেভিড হাওকিপ ও লালমিনসাঙ খুঙ্কসাই নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ বা ডিসিপি ইশ্বর সিং জানিয়েছেন, জেরায় ১৪ আগস্ট রাতে রাস্তার একটি কুকুরকে পিটিয়ে মারার কথা স্বীকার করেছে ধৃত। তারা জানিয়েছে, মাংস খাওয়ার জন্যই কুকুরটি হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে ওই দুই অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় জড়িত জেমস নামে অপর যুবকের পরিচয় জানতে পেরেছেন তদন্তকারীরা। তার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

[ভয়াবহ আগুনে পুড়ে ছাই জনশতাব্দী এক্সপ্রেসের কামরা, ছড়াল আতঙ্ক]

গত মে মাসে দিল্লি লাগোয়া গুরুগ্রামে অনুপমা শ্রীবাস্তব নামে এক মহিলার পোষ্য সারমেয়টি আচমকাই উধাও হয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেও কুকুরটির সন্ধান না পেয়ে, থানায় নিখোঁজ ডায়েরি করেন ওই মহিলা। কিন্তু, তাতেও কোনও সুরাহা হয়নি। শেষপর্যন্ত কুকুরের সন্ধান দিতে পারলে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে শহরের বিভিন্ন জায়গায় পোস্টাল লাগান অনুপমা শ্রীবাস্তব। আর তাতেই কুকুরের সন্ধান মেলে। দুই ব্যক্তি ওই মহিলাকে জানান, কয়েকজন মিলে তাঁর পোষ্যটিকে বেঁধে সিকন্দরপুরের ভিলেজ কমিউনিটি হলে নিয়ে গিয়েছে। সেখানে কুকুরটিকে মেরে মাংস খেয়েছে তারা। ঘটনায় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করে দেশের বৃহত্তম পশু অধিকার রক্ষা সংস্থা ‘পিপল ফর অ্যানিম্যালস’।

[তাজমহল মন্দির নয় স্মৃতিসৌধ, আদালতে জানাল এএসআই]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.