দিনরাত বাবা-মায়ের ঝগড়া, বিরক্ত হয়ে আত্মঘাতী উত্তরপ্রদেশের দুই বোন!

মৃতদের বয়স ২০ ও ১৮ বছর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৩, ১২:৪৪

options
link
দিনরাত বাবা-মায়ের ঝগড়া, বিরক্ত হয়ে আত্মঘাতী উত্তরপ্রদেশের দুই বোন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে সর্বক্ষণ ঝগড়া হয়। বাবা-মায়ের মধ্যে অশান্তি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল দুই বোন। জীবনের প্রতিই যেন বিতৃষ্ণা এসে গিয়েছিল তাদের। তাই বাবা-মায়ের ঝগড়া শেষ হতেই বিষ খেয়ে আত্মঘাতী হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দুই তরুণী। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁদের।

Advertisement

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিট জেলার পুরানপুর থানা এলাকায়। স্থানীয় পুলিশের সার্কেল অফিসার অলোক সিং জানান, মৃত দুই তরুণীর নাম কাশিস ও মুন্নি। তাদের বয়স যথাক্রমে ২০ ও ১৮ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই তরুণীর বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকত। নানা পারিবারিক সমস্যা নিয়ে তাদের বাবা-মা ঝগড়া করতেন। বারবার ঝগড়ার কারণে বেশ অসন্তুষ্ট ছিল দুই বোন। 

Advertisement

[আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা! মাঝআকাশে পাখির ধাক্কা ইন্ডিগোর বিমানে, জরুরি অবতরণ পাইলটের]

সেরকমভাবেই রবিবার ফের ঝগড়ায় জড়িয়ে পড়েন ওই তরুণীর বাবা-মা। তবে তাঁদের অশান্তি থেমেও গিয়েছিল। তারপরেই চরম সিদ্ধান্ত নেয় দুই বোন। বিষ খেয়ে আত্মঘাতী হয় তারা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। চিকিৎসাও শুরু করে দেওয়া হয়। তবে হাসপাতালেই মৃত্যু হয় দুই বোনের।

Advertisement

তবে প্রথম দিকে এই ঘটনায় পুলিশকে একেবারেই নাক গলাতে দেয়নি দুই বোনের পরিবার। তবে তাদের মৃত্যুর পর স্বতোঃপ্রণোদিত হয়ে ঘটনার তদন্তভার হাতে নেয় পুলিশ। এলাকায় বিশাল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়। আপাতত দুই বোনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাবা-মায়ের ঝগড়ার কারণে বিরক্ত হয়েই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে দুই বোন।

[আরও পড়ুন: তাঁর কণ্ঠেই চন্দ্রযানের সফল অবতরণের সাক্ষী ছিল ভারত, প্রয়াত ইসরোর সেই বিজ্ঞানী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.