Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
AI Smart Glasses

মেটাকে টেক্কা দেবে জিও! দেশি স্মার্ট চশমা বাজারে আনতে চলেছেন আম্বানিরা

জেন জি, জেন আলফাদের কথা ভেবেই থাকবে দুর্দান্ত রং, ভ্যারাইটি! অথচ দাম হবে অনেকটাই কম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৯:৩৭

options
link
মেটাকে টেক্কা দেবে জিও! দেশি স্মার্ট চশমা বাজারে আনতে চলেছেন আম্বানিরা zoom
প্রতীকী ছবি।
Advertisement

মেটা গ্লাসের কথা ইতিমধ্যেই শুনেছেন। এবার আরও অনেক বেশি ফিচারযুক্ত দেশি স্মার্ট চশমা (AI Smart Glass) বাজারে আনতে চলেছেন আম্বানিরা। জিও রিয়েল ওএস স্মার্ট গ্লাস চোখে পরলেই হবে ম্যাজিক! এমনটাই জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার ‘আত্মনির্ভর ভারত’ গড়ার ডাক দিয়েছেন। বলাই যায়, জিওর এই স্মার্ট গ্লাস সেই পথেই আরও এককদম এগিয়ে নিয়ে যাবে দেশকে।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর মেটা ও বিখ্যাত চশমা নির্মাতা প্রতিষ্ঠান রে-ব্যান প্রথম প্রজন্মের স্মার্ট চশমা নিয়ে আসে। সেই শুরু। তবে এতে ছবি তোলা, ভিডিও করা ও গান শোনার সুবিধা থাকলেও উন্নত মেটা এআই ছিল না। এরপর ২০২৩-এর অক্টোবরে আসে দ্বিতীয় প্রজন্মের স্মার্ট চশমা। তবে গতবছর চশমায় সরাসরি ইন-লেন্স স্ক্রিন বা ডিসপ্লে যুক্ত করে একদম নতুন একটি সংস্করণ বাজারে আনে তারা। মাত্র কয়েক বছরে এই ডিভাইসটির যে ‘উন্নতি’ তা দেখে তাক লেগেছে প্রযুক্তিপ্রেমীদের। কিন্তু এবার মেটাকে জোর টক্কর দিতে দেশি স্মার্ট চশমা আনতে চলেছে জিও।

Advertisement

জানা যাচ্ছে, মেটার থেকে অনেক বেশি ফিচার থাকবে এই চশমায়। জিও রিয়েল ওএস স্মার্ট গ্লাস চোখে পরলেই সে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দেবে নিমেষে। ছবি-ভিডিও তুলবে, গান শোনাবে, সমস্যা সমাধান করবে, এমনকী দরকার মতো নানা পরামর্শও দেবে! অথচ দাম থাকবে সাধ্যের মধ্যেই। মনে রাখতে হবে, দেশের ইন্টারনেট পরিষেবায় রাতারাতি ‘বিপ্লব’ ঘটিয়েছিল জিও। জনসাধারণের কথা ভেবে সস্তার ডেটা প্ল্যান চালু করেছিল সংস্থা। এবার সেই একইরকম ভাবে এই স্মার্ট গ্লাসের দামও থাকবে নাগালের মধ্যে। মেটা গ্লাসের থেকে অনেকটাই কম। জেন জি, জেন আলফাদের কথা ভেবেই দুর্দান্ত রং, ভ্যারাইটি নিয়ে আসছে তারা। আপনার সুবিধা মতো বদলে নিতে পারবেন চশমার কাচও। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই বাজারে আসবে এই স্মার্ট গ্লাস। এই গুঞ্জন ঘিরে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে আলোড়ন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.