সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান সবে আকাশে উড়েছিল। তার পরেই ভয়ংকর কাণ্ড। বিপজ্জনকভাবে একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে ইন্ডিগো এয়ারলাইন্সের (IndiGo Airlines) উড়ানটির। বিপদ বুঝে পাইলট যোগাযোগ করেন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। এর পর ঝুঁকি না নিয়ে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে ভূবনেশ্বর বিমানবন্দরে (Bhubaneshwar Airport)। যাত্রী এবং বিমানকর্মীরা অক্ষত আছেন বলেই জানা গিয়েছে।
সোমবার সকালে বিপত্তি হয় ভূবনেশ্বর থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬ই২০৬৫ বিমানে। টেকঅফের কিছু পরেই মাঝআকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগে উড়ানটির। বিপদ বাড়তে দেননি পাইলট। দ্রুত ভূবনেশ্বর বিমানবন্দরেই জরুরি অবতরণ করান তিনি। ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, ওই উড়ানের যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে। আপতত সমস্যা মিটেছে।
[আরও পড়ুন: সংসদের বিশেষ অধিবেশনে কী রণকৌশল? তড়িঘড়ি INDIA জোটের বৈঠক ডাকলেন খাড়গে]
দুই সপ্তাহ আগেই নাগপুরে (Nagpur) জরুরি অবতরণ করানো হয় রাঁচীগামী ইন্ডিগোর একটি বিমানকে। মাঝআকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। বিমানের মধ্যে আচমকা রক্তবমি করতে শুরু করেন ৬২ বছরের ডি তিওয়ারি। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে বিমান অবতরণের সিদ্ধান্ত নেন চালক। দ্রুত তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়। যদিও শেষ পর্যন্ত যাত্রীকে বাঁচানো যায়নি।
[আরও পড়ুন: করা যাবে না প্রশ্ন, নেই জিরো আওয়ারও! সংসদের বিশেষ অধিবেশনে বাধাবিঘ্ন চাইছে না কেন্দ্র]
সর্বশেষ খবর
-
‘যে খেলবে, তার উন্নতি হবে’, কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে মোদির মুখে ‘ফ্রেন্ডস’ বার্তা
-
রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের বদলে গরম জল! সত্যিই কি কাজ করে এই ঘরোয়া টোটকা?
-
গসিপের দাম ৩০০ টাকা! পরনিন্দা-পরচর্চা থেকে আয় করেই জোড়া বাড়ির মালকিন বৃদ্ধা
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?