কাশ্মীরে জঙ্গি অভিযানে বড়সড় সাফল্য সেনার, নিকেশ ২ হিজবুল সদস্য

পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান সেনার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০১৭, ০৫:২৪

options
link
কাশ্মীরে জঙ্গি অভিযানে বড়সড় সাফল্য সেনার, নিকেশ ২ হিজবুল সদস্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশ যখন যোগাভ্যাসে ব্যস্ত, সীমান্তে জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। বুধবার সকালেই দুই হিজবুল জঙ্গিকে নিকেশ করলেন সেনার জওয়ানরা। ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপর এলাকায়।

Advertisement

মঙ্গলবারই সেনার কাছে খবর আসে সোপরের পাজল পোরা এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। খবর পেয়েই বুধবার সকালে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা। রাষ্ট্রীয় রাইফেলস-এর ২২ জওয়ান, এসওজি ও সিআরপিএফ জওয়ানরা মিলিতভাবে এই যৌথ অভিযান চালান। সেনা আসার খবর পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা উত্তর দেন ভারতীয় জওয়ানরাও। দুই পক্ষের গুলি বিনিময়ে দুই জঙ্গির মৃত্যু হয়। দু’জনেই হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে। ঘটনার পরই পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। চলছে চিরুণি তল্লাশি। সেনার অনুমান, আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে কাশ্মীরের এই এলাকায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ফের চমক Jio-র, মিলবে ৭২ জিবি অতিরিক্ত 4G ডেটা]

Advertisement

প্রসঙ্গত, উরি হামলার জবাবে ভারতের পালটা সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। জঙ্গি অনুপ্রবেশের পাশাপাশি চলছে বিচ্ছিন্নতাবাদিদের মদত দেওয়ার পালা। গত মঙ্গলবারই পরপর পাঁচটি জঙ্গি হানায় কেঁপে ওঠে গোটা উপত্যকা৷ ঘটনায় জখম হন প্রায় ১২ জন জওয়ান৷ এছাড়াও ৪টি রাইফেল লুট করে জঙ্গিরা৷ এরপর থেকেই এলাকার নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়৷ বিভিন্ন এলাকায় চালানো হয় তল্লাশি অভিযান৷ সেই অভিযানের ফলেই মিলেছে বুধবারের সাফল্য৷ এমনটাই মনে করছেন অনেকে৷

[চাকরির টোপ দিয়ে শপিং মলের পার্কিং জোনে ধর্ষণ মহিলাকে]

এদিকে নাগাল্যান্ডেও মঙ্গলবার রাত থেকে চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই। সেখানে অবশ্য কোনও হতাহতের খবর নেই। তবে সেনা অভিযান বুধবারও চলছে বলে জানা গিয়েছে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[গাড়িতে উলটো জাতীয় পতাকা, বিতর্কে মুখ্যমন্ত্রী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.