মহিলাদের নিরাপত্তার জন্য এই রাজ্যে চলবে ‘গোলাপি বাস’

প্রথম দফায় মোট ৫০টি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৭, ১৪:২১

options
link
মহিলাদের নিরাপত্তার জন্য এই রাজ্যে চলবে ‘গোলাপি বাস’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহারানপুর, বুলন্দশহর, লখনউয়ে এর আগে বহুবার ধর্ষণের ঘটনায় শিরোনামে এসেছে উত্তরপ্রদেশ। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের নিরাপত্তার উপর জোর দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। তবুও কমেনি এই ধরনের ঘটনা। তবে এবার মহিলাদের নিরাপত্তার জন্য অন্য এক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। জানা গিয়েছে, মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্যে বিশেষ ধরনের ‘গোলাপি বাস’ চালু করার কথা ভাবছে যোগী প্রশাসন। এই বাসে কেবল চড়তে পারবেন মহিলারাই।

Advertisement

পথ, ঘাটে ভিড় বাসে চলাচলের সময় অনেক সময় পুরুষ যাত্রীদের হাতে হেনস্তার শিকার হন মহিলারা। কখনও প্রতিবাদ করেন, কখনও আবার মুখ বুজে সহ্য করতে বাধ্য হন। কিন্তু আগামিদিনে মহিলাদের যাতে এধরনের কোনও অবস্থার সম্মুখীন হতে না হয়, তাই এই ব্যবস্থা করতে চলেছে যোগী সরকার। রাজ্য পরিবহণ দপ্তরের তরফে কেন্দ্রের কাছে এজন্য আবেদন করা হয়েছে। কেন্দ্রের অনুমতি মিললেই উত্তরপ্রদেশের রাস্তায় দেখতে পাওয়া যাবে গোলাপি রংয়ের এই বাসগুলিকে। জানা গিয়েছে, প্রথম দফায় মোট ৫০টি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই প্রসঙ্গে সে রাজ্যের পরিবহণ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ‘রাজ্যের গুরুত্বপূর্ণ শহরে গোলাপী রংয়ের এই বাসগুলি চালানো হবে। প্রত্যেকটি শহরে মহিলা যাত্রীদের জনসংখ্যার অনুপাতে চালানো হবে সেই সংখ্যক বাস।’ জানা গিয়েছে, এই গোলাপি বাসগুলির জন্য ‘নির্ভয়া তহবিল’ থেকে ৮৩ কোটি ৪০ লক্ষ টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। ওই আধিকারিক আরও জানান, বাসগুলিতে মহিলাদের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং প্যানিক বাটন থাকবে। বাইরে থেকে মহিলাদের সঙ্গে কেউ যদি অশালীন আচরণ করার চেষ্টা করে, সেটাও ধরা পড়বে ওই ক্যামেরায়। আর প্যানিক বাটনগুলির সঙ্গে পুলিশ হেডকোয়ার্টারের সরাসরি সংযোগ থাকবে। অর্থাৎ যদি কেউ প্যানিক বাটন প্রেস করেন সঙ্গে সঙ্গে পুলিশ হেডকোয়ার্টারে খবর পৌঁছে যাবে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.